ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
তানজিদ-তৌহিদের ডাক, ৪ উইকেট হারিয়ে চাপে বাংলাদেশ
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬, ২:১৩ পিএম
সংগৃহীত ছবি
X
Advertisement

সংগৃহীত ছবি

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম ইনিংসে ২৭ রানের লিড পাওয়ার পর দ্বিতীয় ইনিংসে ব্যাটিং বিপর্যয়ে পড়েছে বাংলাদেশ। মাত্র ৩৪ রান তুলতেই ৪ উইকেট হারিয়েছে টাইগাররা। ফলে ৬১ রানের লিড নিয়ে তৃতীয় দিনের দ্বিতীয় সেশনে চাপে রয়েছে স্বাগতিকরা।

দ্বিতীয় ইনিংসে শুরুতেই উইকেট হারায় বাংলাদেশ। দলীয় ১ রানে শামার জোসেফের বলে বিদায় নেন তানজিদ হাসান। ২ বল খেলেও রানের খাতা খুলতে পারেননি তিনি।

এরপর শাদমান ইসলাম ১৩ রান করে রস্টন চেজের শিকার হন। একই ওভারে তৌহিদ হৃদয়কেও সাজঘরে ফেরান চেজ। হৃদয় কোনো রান করতে পারেননি।

অধিনায়ক নাজমুল হোসেন শান্তও বেশিক্ষণ টিকতে পারেননি। ৩৭ বলে ১০ রান করে চেজের তৃতীয় শিকার হন তিনি। ফলে ৩৩ রানেই ৪ উইকেট হারিয়ে বিপাকে পড়ে বাংলাদেশ।

বর্তমানে ক্রিজে রয়েছেন লিটন দাস ও জাকের আলী। লিটন ৪ এবং জাকের ১ রানে অপরাজিত আছেন।

এর আগে বাংলাদেশের প্রথম ইনিংসের ২৭২ রানের জবাবে ওয়েস্ট ইন্ডিজ ২৪৫ রানে অলআউট হয়। এতে প্রথম ইনিংসে ২৭ রানের লিড পায় বাংলাদেশ।

প্রথম ইনিংসে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ১০৫ রান করেন শাদমান ইসলাম। তৌহিদ হৃদয় করেন ৪২ রান। ওয়েস্ট ইন্ডিজের জোমেল ওয়ারিকান ৫ উইকেট নিয়ে বাংলাদেশের ইনিংসে ধস নামান।

দ্বিতীয় ইনিংসে ক্যারিবীয় অধিনায়ক রস্টন চেজ এখন পর্যন্ত ৩ উইকেট নিয়ে বাংলাদেশের ব্যাটিং লাইনআপে বড় ধাক্কা দিয়েছেন।

  এফএস 
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১
E-mail: [email protected], [email protected]. [email protected], [email protected], [email protected], ‍[email protected], Online-email: [email protected]

🔝
Advertisement