ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
শেষ দুই ওভারে লাগতো ৪১ রান,স্কটল্যান্ডের বিপক্ষে তবু হার বাংলাদেশের
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬, ৯:২০ এএম
সংগৃহীত ছবি
X
Advertisement

সংগৃহীত ছবি


হংকং ইন্টারন্যাশনাল সিক্সেস টুর্নামেন্টে রোমাঞ্চকর ম্যাচে বাংলাদেশের বিপক্ষে ১ উইকেটে জয় পেয়েছে স্কটল্যান্ড। শেষ ওভারে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে ম্যাচ জিতে নেয় তারা।

শুক্রবার (৩০ অক্টোবর) মং ককে গ্রুপ ‘বি’-এর ম্যাচে প্রথমে ব্যাট করে ৬ ওভারে ৫ উইকেট হারিয়ে ৯৪ রান সংগ্রহ করে বাংলাদেশ। দলের হয়ে হাবিবুর রহমান সোহান ৬ বলে ২৫, অধিনায়ক আবু হায়দার ৯ বলে ২৫ এবং মৃন্ময় চৌধুরী ৬ বলে অপরাজিত ২১ রান করেন।

৯৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে স্কটল্যান্ডের হয়ে ফিনলে ম্যাকক্রেথ ২০ বলে ৫৩ রান করেন। মাইকেল লিস্ক করেন ৯ বলে ১৮ রান। একপর্যায়ে স্কটল্যান্ডের জয়ের জন্য শেষ ওভারে প্রয়োজন ছিল ১৪ রান। শেষ ওভারে দুই উইকেট হারালেও জ্যাক জার্ভিসের অপরাজিত ১৯ রানের সুবাদে ৬ ওভারে ৯৭ রান তুলে জয় নিশ্চিত করে স্কটল্যান্ড।

বাংলাদেশের হয়ে মৃন্ময় চৌধুরী ও হাবিবুর রহমান সোহান একটি করে উইকেট নেন। স্কটল্যান্ডের মাইকেল লিস্ক ৩ উইকেট নিয়ে ম্যাচসেরা হন।

এই হারে গ্রুপ পর্বে চাপে পড়ল বাংলাদেশ। পরবর্তী ম্যাচে শ্রীলঙ্কার মুখোমুখি হবে টাইগাররা।

 এফএস
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১
E-mail: [email protected], [email protected]. [email protected], [email protected], [email protected], ‍[email protected], Online-email: [email protected]

🔝
Advertisement