ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
তাইজুলের পর শরিফুল-নাঈমের আঘাত, চাপে ওয়েস্ট ইন্ডিজ
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬, ১২:০৫ পিএম
সংগৃহীত ছবি
X
Advertisement

সংগৃহীত ছবি

মিরপুর টেস্টের দ্বিতীয় দিনের শেষভাগে তাইজুল ইসলামের জোড়া আঘাতের পর তৃতীয় দিনের শুরুতেও ওয়েস্ট ইন্ডিজের ওপর চাপ ধরে রেখেছে বাংলাদেশ। দিনের প্রথম সেশনে আরও দুই উইকেট তুলে নিয়ে সফরকারীদের ব্যাটিংয়ে ধস নামিয়েছেন শরিফুল ইসলাম ও নাঈম হাসান।

মধ্যাহ্নবিরতিতে যাওয়ার আগে ৬ উইকেট হারিয়ে ২১৩ রান তুলেছে ওয়েস্ট ইন্ডিজ। বাংলাদেশের প্রথম ইনিংসের চেয়ে এখনো ৫৯ রানে পিছিয়ে রয়েছে ক্যারিবীয়রা।

বৃহস্পতিবার মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দ্বিতীয় দিনের খেলা শেষ হওয়ার সময় ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ ছিল ৪ উইকেটে ১৩৪ রান। ৪৩ রানে অপরাজিত ছিলেন তেজনারায়ণ চন্দরপল, অন্য প্রান্তে জাস্টিন গ্রেভসের সংগ্রহ ছিল ১৫ রান।

তৃতীয় দিনের খেলা শুরু করে এই দুই ব্যাটার দলকে এগিয়ে নেওয়ার চেষ্টা করেন। তবে বাংলাদেশের বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে বেশিক্ষণ টিকতে পারেননি তারা।
দিনের প্রথম সাফল্য এনে দেন পেসার শরিফুল ইসলাম। ব্যক্তিগত ৫৬ রানে চন্দরপলকে সাজঘরে ফেরান তিনি। নাজমুল হোসেন শান্তর হাতে ক্যাচ দিয়ে ফেরেন ক্যারিবীয় এই ব্যাটার। তার বিদায়ে ভাঙে গ্রেভসের সঙ্গে গড়ে ওঠা প্রতিরোধ।

এরপর দলের হাল ধরার চেষ্টা করেন গ্রেভস। তবে নাঈম হাসানের স্পিনে থামতে হয় তাকেও। ১০৩ বল মোকাবিলায় ৪৬ রান করা গ্রেভসকে এলবিডব্লিউর ফাঁদে ফেলেন এই অফ স্পিনার। ফলে দিনের প্রথম সেশনে দুই উইকেট তুলে নিয়ে ওয়েস্ট ইন্ডিজকে আরও চাপে ফেলে বাংলাদেশ।

এর আগে প্রথম ইনিংসে সাদমান ইসলামের সেঞ্চুরিতে ২৭২ রান সংগ্রহ করে বাংলাদেশ। ২৩৪ বলে ১০৫ রানের ইনিংস খেলেন এই ওপেনার। এ ছাড়া তাওহীদ হৃদয় ৪২, লিটন দাস অপরাজিত ৩৪ এবং মুমিনুল হক করেন ২৮ রান। ওয়েস্ট ইন্ডিজের হয়ে ৫৩ রান দিয়ে পাঁচ উইকেট নেন জোমেল ওয়ারিকান।

জবাবে ব্যাট করতে নেমে শুরুটা ভালো করেছিল সফরকারীরা। জন ক্যাম্পবেল ও ব্র্যান্ডন কিংয়ের উদ্বোধনী জুটিতে আসে ২৯ রান। কিংকে ফিরিয়ে জুটি ভাঙেন হাসান মাহমুদ। পরে ক্যাম্পবেলের ৫৪ রানের ইনিংসে ভর করে এগোতে থাকে ওয়েস্ট ইন্ডিজ। মেহেদী হাসান মিরাজের বলে ক্যাম্পবেল ফিরলে ম্যাচে ফেরার সুযোগ পায় বাংলাদেশ।

এরপর তাইজুলের ঘূর্ণিতে মাত্র ৮ রানের ব্যবধানে দুই উইকেট হারায় ক্যারিবীয়রা। ৭ রান করা কাভেম হজকে ফেরানোর পর কোনো রান না করা আমির জাঙ্গুকেও সাজঘরে পাঠান তাইজুল। দ্বিতীয় দিনের শেষভাগে এই দুই উইকেট হারানোর পর আলোকস্বল্পতায় নির্ধারিত সময়ের আগেই বন্ধ হয়ে যায় খেলা।

তৃতীয় দিনের প্রথম সেশনেও বাংলাদেশের বোলাররা সেই চাপ ধরে রেখেছেন। তাইজুলের দুই উইকেটের সঙ্গে হাসান মাহমুদ, শরিফুল, মিরাজ ও নাঈম একটি করে উইকেট নিয়েছেন। মধ্যাহ্নবিরতির আগে ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ ৬ উইকেটে ২১৩ রান। হাতে রয়েছে আর চার উইকেট। 

এসএ
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১
E-mail: [email protected], [email protected]. [email protected], [email protected], [email protected], ‍[email protected], Online-email: [email protected]

🔝
Advertisement