ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
বিশ্বকাপের সেমিফাইনালে বাংলাদেশ
✎ অবজারভার প্রতিবেদক
⏲ প্রকাশিত: বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬, ৫:৫৩ পিএম
সংগৃহীত ছবি
X
Advertisement

সংগৃহীত ছবি

ফিফা অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ অ্যান্ড ফেস্টিভ্যালে দুর্দান্ত সাফল্য পেয়েছে বাংলাদেশ।

বৃহস্পতিবার আজারবাইজানের রাজধানী বাকুতে কোয়ার্টার ফাইনালে মন্টেনেগ্রোকে ৪-০ গোলে হারিয়ে সেমিফাইনালে উঠেছে বাংলাদেশের কিশোর ফুটবলাররা।ফিফার উদ্যোগে প্রথমবারের মতো আয়োজিত এই প্রতিযোগিতায় অংশ নিচ্ছে ১৯১টি দেশের বয়সভিত্তিক দল। আটজন করে খেলোয়াড় নিয়ে গঠিত দলগুলোর ৪০ মিনিটের ম্যাচ হচ্ছে।বাংলাদেশের শুরুটা হয়েছিল ‘জি’ গ্রুপে। 

সেখানে তাদের প্রতিপক্ষ ছিল পর্তুগাল, ইন্দোনেশিয়া, ফিজি, বুরুন্ডি ও ওয়েলস।গ্রুপ পর্বের শেষ ম্যাচে ফিজিকে ৩-১ গোলে হারায় বাংলাদেশ। এ ছাড়া ইন্দোনেশিয়া ও ওয়েলসের সঙ্গে ড্র করলেও পর্তুগাল ও বুরুন্ডির কাছে হারতে হয়েছিল দলটিকে।তবে নকআউট পর্বে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশের কিশোররা। 

এর আগে সিঙ্গাপুরকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে ওঠে দলটি।এবার মন্টেনেগ্রোর বিপক্ষে ৪-০ গোলের বড় জয়ে সেমিফাইনালের টিকিট নিশ্চিত করলো তারা। শিরোপার লড়াইয়ে আরও এক ধাপ এগিয়ে যাওয়ার হাতছানি এখন বাংলাদেশের সামনে।

টিআই
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১
E-mail: [email protected], [email protected]. [email protected], [email protected], [email protected], ‍[email protected], Online-email: [email protected]

🔝
Advertisement