বাংলাদেশি বোলারদের দাপটে ২৪৫ রানেই গুটিয়ে গেল ওয়েস্ট ইন্ডিজের প্রথম ইনিংস। ৮২.৫ ওভার ব্যাট করে সবকটি উইকেট হারায় ক্যারিবীয়রা। ফলে প্রথম ইনিংসের লিড নিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাটিং শুরু করেছে বাংলাদেশ।
ওয়েস্ট ইন্ডিজের হয়ে সর্বোচ্চ ৫৬ রান করেন ত্যাগনারাইন চন্দরপল। ১৮৪ বলের ইনিংসে ছিল ৬টি চার ও একটি ছক্কা। জন ক্যাম্পবেল করেন ৫৪ রান। এ ছাড়া জাস্টিন গ্রিভসের ব্যাট থেকে আসে ৪৬ রান এবং অধিনায়ক রস্টন চেজ ৪৩ রানে অপরাজিত থাকেন।
বাংলাদেশের বোলারদের মধ্যে সবচেয়ে সফল নাঈম হাসান। ১০.৫ ওভার বল করে ৩৩ রান খরচায় তুলে নেন ৪ উইকেট। মেহেদী হাসান মিরাজ ও তাইজুল ইসলাম শিকার করেন ২টি করে উইকেট। এছাড়া হাসান মাহমুদ ও শরিফুল ইসলাম পান একটি করে উইকেট।
প্রথম ইনিংসে পাওয়া লিডকে কাজে লাগিয়ে দ্বিতীয় ইনিংসে বড় সংগ্রহ গড়াই এখন বাংলাদেশের লক্ষ্য।
এফএস