ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
টাইব্রেকারে চেলসিকে হারিয়ে লিভারপুলের জয়
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬, ৮:১৯ এএম
সংগৃহীত ছবি
X
Advertisement

সংগৃহীত ছবি

ইএফএল কাপের চতুর্থ রাউন্ডে চেলসিকে টাইব্রেকারে ৬-৫ গোলে হারিয়েছে লিভারপুল। নির্ধারিত সময়ের খেলা ১-১ গোলে সমতায় শেষ হলে পেনাল্টি শুটআউটে জয় তুলে নেয় লিভারপুল।

ম্যাচের ৪০ মিনিটে পেনাল্টি থেকে গোল করে চেলসিকে এগিয়ে দেন মরগান রজার্স। তবে তিন মিনিট পরই পেনাল্টি থেকে গোল করে লিভারপুলকে সমতায় ফেরান কোডি গাকপো।

এরপর আর কোনো গোল না হওয়ায় ম্যাচের ভাগ্য নির্ধারিত হয় টাইব্রেকারে। সেখানে দুই দলই পাঁচটি করে শটের পর সমতায় ছিল। পরে অতিরিক্ত শটে লিভারপুলের জো গোমেজ গোল করলেও চেলসির ওয়েসলি ফোফানার শট লক্ষ্যভ্রষ্ট হয়।

শেষ পর্যন্ত ৬-৫ ব্যবধানে জয় নিশ্চিত করে লিভারপুল। এই জয়ে ইএফএল কাপের পরবর্তী রাউন্ডে এগিয়ে গেল দলটি।

 এফএস
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১
E-mail: [email protected], [email protected]. [email protected], [email protected], [email protected], ‍[email protected], Online-email: [email protected]

🔝
Advertisement