ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
মুশফিককে ছাড়া ক্যারিবীয়দের বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬, ১০:২২ এএম
সংগৃহীত ছবি
X
Advertisement

সংগৃহীত ছবি

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজে নেমেছে বাংলাদেশ। আজ (বুধবার) থেকে মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে প্রথম টেস্ট শুরু। যেখানে চোটের কারণে একাদশের বাইরে আছেন অভিজ্ঞ তারকা মুশফিকুর রহিম। টস জিতে ক্যারিবীয়দের বিপক্ষে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন নাজমুল হোসেন শান্ত।

গতকাল (মঙ্গলবার) অনুশীলনের সময় আঙুলে চোট পেয়েছিলেন মুশফিক। নেটে বল থ্রোয়ারের একটি বল তার আঙুলে এসে লাগে। ব্যথায় কাতরাতে থাকা এই উইকেটরক্ষক ব্যাটার তর্জনিতে টেপ পেছিয়ে ফিরে যান ড্রেসিংরুমে। পরে আর ব্যাটিং অনুশীলন করেননি। যদিও শান্ত জানিয়েছিলেন, মুশফিকের না খেলার কোনো কারণ নেই!

এরপর আজকের একাদশে নেই মুশফিক, তার বদলে গত জুনে জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট অভিষেক হওয়া তাওহীদ হৃদয় একাদশে ঢুকেছেন। এ ছাড়া ইনজুরি থেকে ফেরা লিটন দাসও আছেন একাদশে। এ ছাড়া তিন স্পিনার মেহেদি হাসান মিরাজ, তাইজুল ইসলাম ও নাঈম ইসলাম এবং দুই পেসার হাসান মাহমুদ ও শরিফুল ইসলামকে নিয়ে স্বাগতিকরা দল সাজিয়েছে।

ক্যারিবীয় টেস্ট দলে অভিষেক হয়েছে স্পিন অলরাউন্ডার জশুয়া বিশপের। তারাও বাংলাদেশের মতো দুই পেসার নিয়ে একাদশ সাজিয়েছে। যদিও বিকল্প অপশন হিসেবে আছেন জাস্টিন গ্রিভস। এ ছাড়া বিশেষজ্ঞ স্পিনার জোমেল ওয়ারিকান, বিশপের সঙ্গে অধিনায়ক রোস্টন চেজও হাত ঘোরাবেন। 

বাংলাদেশ একাদশ : নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, সাদমান ইসলাম, মুমিনুল হক, তাওহীদ হৃদয়, লিটন কুমার দাস (উইকেটরক্ষক), মেহেদি হাসান মিরাজ, নাঈম হাসান, তাইজুল ইসলাম, হাসান মাহমুদ ও শরিফুল ইসলাম।

ওয়েস্ট ইন্ডিজ একাদশ : জন ক্যাম্পবেল, ব্রেন্ডন কিং, তেজনারায়ণ চন্দরপল, কাভেম হজ, আমির জাঙ্গু (উইকেটরক্ষক), রোস্টন চেজ (অধিনায়ক), জাস্টিন গ্রিভস, জশুয়া বিশপ, শামার জোসেফ, জোমেল ওয়ারিকান ও জেইডেন সিলস। 

এসএ
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১
E-mail: [email protected], [email protected]. [email protected], [email protected], [email protected], ‍[email protected], Online-email: [email protected]

🔝
Advertisement