বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার প্রথম টেস্টের প্রথম দিন শেষে ৩ উইকেট হারিয়ে ২১৩ রান সংগ্রহ করেছে বাংলাদেশ। মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আলোকস্বল্পতায় নির্ধারিত সময়ের আগেই দিনের খেলা শেষ হয়। সেঞ্চুরি থেকে মাত্র এক রান দূরে থেকে অপরাজিত রয়েছেন ওপেনার সাদমান ইসলাম।
বুধবার (২৮ অক্টোবর) টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। শুরুতে উইকেট হারালেও একপ্রান্ত আগলে রেখে দলের ইনিংস এগিয়ে নেন সাদমান। দিন শেষে ২১৯ বলে ১০টি চারের সাহায্যে ৯৯ রান করে অপরাজিত আছেন তিনি।
সাদমানের সঙ্গে ক্রিজে রয়েছেন লিটন দাস। তিনি ২৮ বলে ১০ রান করেছেন। দুজনের অবিচ্ছিন্ন জুটিতে এসেছে ১৫ রান।
বাংলাদেশের হয়ে তানজিদ হাসান ৭, মুমিনুল হক ২৮ এবং অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ১৯ রান করে আউট হন।তাওহীদ হৃদয় ৪২ রান করে ইঞ্জুরিতে পড়ে,স্ট্রেচারে করে মাঠ ছাড়ে। ওয়েস্ট ইন্ডিজের হয়ে জোমেল ওয়ারিকান দুটি এবং জেডেন সিলস একটি উইকেট নিয়েছেন।
দিনের শেষ দিকে আলোকস্বল্পতার কারণে খেলা দুই দফায় বন্ধ হয়। ফলে ৭৪ ওভার খেলা হওয়ার পর দিনের সমাপ্তি ঘোষণা করেন আম্পায়াররা।
সাদমানের সেঞ্চুরির অপেক্ষা নিয়ে দ্বিতীয় দিনে মাঠে নামবে বাংলাদেশ। প্রথম দিন শেষে স্বাগতিকদের লক্ষ্য থাকবে বড় সংগ্রহ গড়ে ম্যাচে নিজেদের অবস্থান আরও শক্ত করা।
এফএস