ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
শিক্ষকতায় যোগ দিলেন নিউজিল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬, ৬:৪৩ পিএম
X
Advertisement

নিউজিল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী জেসিন্ডা আর্ডার্ন এবার নতুন ভূমিকায়। রাজনীতি থেকে অবসরের পর তিনি সিডনি বিশ্ববিদ্যালয়ে অতিথি শিক্ষক ও মেন্টর হিসেবে যোগ দিয়েছেন। সেখানে নেতৃত্ব, সামাজিক সম্প্রীতি ও জনস্বাস্থ্য বিষয়ে শিক্ষার্থীদের পাঠদান ও দিকনির্দেশনা দেবেন তিনি।

সম্প্রতি পরিবার নিয়ে অস্ট্রেলিয়ায় বসবাস শুরু করা আর্ডার্ন চলতি মাসেই সিডনি বিশ্ববিদ্যালয়ে নতুন দায়িত্ব গ্রহণ করেছেন। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, এটি তাঁর পূর্ণকালীন চাকরি নয়। বিশেষ মাস্টারক্লাস, বক্তৃতা ও পরামর্শদানের মাধ্যমে শিক্ষার্থীদের সঙ্গে অভিজ্ঞতা ভাগ করে নেবেন তিনি।

নতুন এই দায়িত্ব নিয়ে উচ্ছ্বসিত আর্ডার্ন। তাঁর মতে, রাজনীতি থেকে সরে দাঁড়ানোর পর থেকেই কঠিন পরিস্থিতিতে কীভাবে একজন ভালো নেতা হয়ে ওঠা যায়, তা নিয়ে ভাবছিলেন তিনি। তাঁর কাছ থেকে সরাসরি শেখার সুযোগ পেয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও বেশ উৎসাহী।

২০১৭ সালে মাত্র ৩৭ বছর বয়সে নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী হয়ে ইতিহাস গড়েন জেসিন্ডা আর্ডার্ন। তাঁর নেতৃত্বে দেশটি ক্রাইস্টচার্চের ভয়াবহ সন্ত্রাসী হামলা, আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত এবং কোভিড-১৯ মহামারির মতো সংকট মোকাবিলা করে।

২০২৩ সালে প্রধানমন্ত্রীর পদ ছাড়ার পর যুক্তরাষ্ট্রের হার্ভার্ড বিশ্ববিদ্যালয়েও গবেষণার সঙ্গে যুক্ত ছিলেন তিনি। এবার সিডনি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা ও মেন্টরিংয়ের মাধ্যমে নতুন প্রজন্মের নেতৃত্ব বিকাশে অবদান রাখার সুযোগ পাচ্ছেন নিউজিল্যান্ডের সাবেক এই প্রধানমন্ত্রী।

সূত্র: দ্য গার্ডিয়ান

আরএন
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১
E-mail: [email protected], [email protected]. [email protected], [email protected], [email protected], ‍[email protected], Online-email: [email protected]

🔝
Advertisement