ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
ব্যক্তিগত স্বার্থে পুলিশকে ব্যবহার করা যাবে না: পানিসম্পদ মন্ত্রী এ্যানি
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬, ১০:১১ পিএম
X
Advertisement

পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, আইনশৃঙ্খলা বাহিনীকে কোনোভাবেই ব্যক্তিগত স্বার্থে ব্যবহার করা যাবে না। পুলিশকে দেশের ও জনগণের কল্যাণে কাজ করতে হবে। নির্বাচিত সরকারের জবাবদিহিতা রয়েছে, তাই জনগণের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পুলিশ পরিচালনা করতে হবে।

শুক্রবার (২৩ অক্টোবর) সন্ধ্যায় লক্ষ্মীপুর টাউন হল মিলনায়তনে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) লক্ষ্মীপুর জেলা কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেন, গত ১৭ বছর পুলিশ বিভাগ যেভাবে পরিচালিত হয়েছে, সেভাবেই চলেছে। এখন নির্বাচিত সরকার হিসেবে জনগণের জন্য পুলিশকে পরিচালনা করা হবে। আইনশৃঙ্খলা বাহিনীকে ব্যক্তিগত উদ্দেশ্যে ব্যবহার না করে দেশের স্বার্থে কাজে লাগাতে হবে। নির্বাচিত সরকারের জবাবদিহিতা থাকায় এ দায়িত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ।

বিগত সরকারের সমালোচনা করে পানিসম্পদ মন্ত্রী বলেন, সে সময় সরকারের কোনো জবাবদিহিতা ছিল না। যখন যা ইচ্ছা, তখন তা করা হয়েছে। এতে স্বর্ণ ব্যবসায়ীসহ অন্যান্য ব্যবসায়ী এবং সাধারণ মানুষ উপকৃত হননি।

তিনি আরও বলেন, ভোটের অধিকারকে অগ্রাধিকার দিয়ে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য আন্দোলন করতে হয়েছে। গণতন্ত্রের ভিত্তি যত শক্তিশালী হবে, ব্যবসা-বাণিজ্য ও মানুষের অবস্থান তত মজবুত হবে।

দেশের অর্থনীতি শক্তিশালী করতে সবাইকে দেশপ্রেমিক ও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানিয়ে এ্যানি বলেন, স্বর্ণ ব্যবসায়ীরা দেশের অর্থনীতিকে মজবুত রাখার পাশাপাশি কর্মসংস্থান সৃষ্টিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন। এ জন্য ব্যবসাবান্ধব পরিবেশ নিশ্চিত করা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা জরুরি। প্রতিটি ব্যবসা আইনশৃঙ্খলা পরিস্থিতির ওপর নির্ভরশীল, তাই এ বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।

বাজুসের কেন্দ্রীয় কমিটির প্রেসিডেন্ট এনামুল হক খানের সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনা করেন লক্ষ্মীপুর জেলা বাজুসের চেয়ারম্যান সমীর কর্মকার।

এ সময় উপস্থিত ছিলেন বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন ডিস্ট্রিক্ট মনিটরিংয়ের ভাইস প্রেসিডেন্ট আজাদ আহমেদ, বাজুস ইনস্টিটিউটের চেয়ারম্যান আনোয়ার হোসেন, বাজুসের কেন্দ্রীয় কমিটির সাবেক সাধারণ সম্পাদক ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীন, বাজুস নির্বাচন বোর্ডের চেয়ারম্যান মিজানুর রহমান মানিক, জেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি শংকর মজুমদার, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি স্বপন চন্দ্র নাথ ও সাধারণ সম্পাদক শিমুল সাহাসহ অন্যরা।

-টিএস
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement