ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
শ্রীপুরে মিছিলের প্রস্তুতির অভিযোগে ৮ জন আটক
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬, ৪:৫১ পিএম
X
Advertisement

গাজীপুরের শ্রীপুরে থানার সামনে মিছিলের প্রস্তুতি নেওয়ার অভিযোগে আটজনকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেছেন বিএনপির নেতাকর্মীরা। শুক্রবার (২৩ অক্টোবর) জুমার নামাজের পর এ ঘটনা ঘটে। এর পরিপ্রেক্ষিতে সম্ভাব্য নাশকতা ও অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে উপজেলার বিভিন্ন সড়কে তল্লাশি কার্যক্রম জোরদার করেছে পুলিশ।

স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার জুমার নামাজের পর শ্রীপুর থানার সামনে যুবলীগের কয়েকজন নেতাকর্মী মিছিলের প্রস্তুতি নিচ্ছিলেন। খবর পেয়ে পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মো. খোকন প্রধানের নেতৃত্বে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা সেখানে যান। একপর্যায়ে মিছিলের প্রস্তুতি নেওয়া ব্যক্তিদের ধাওয়া করা হয়। পরে বিভিন্ন স্থান থেকে আটজনকে আটক করে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। তবে তাঁদের পরিচয় সম্পর্কে তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানা যায়নি।

এদিকে, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে চেকপোস্ট বসিয়েছে পুলিশ। যানবাহনে তল্লাশির পাশাপাশি সন্দেহভাজন ব্যক্তিদের গতিবিধির ওপরও নজরদারি করা হচ্ছে।

শুক্রবার মাওনা-শ্রীপুর আঞ্চলিক সড়কের কেওয়া বাজার এলাকায় তল্লাশি কার্যক্রম তদারকি করতে দেখা যায় শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীনুর আলমকে।

ওসি মো. শাহীনুর আলম আটজনকে আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের তৎপরতা প্রতিরোধে পুলিশ সক্রিয় রয়েছে।

-টিএস/রফিক
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement