ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
ত্রিদেশীয় সিরিজের ট্রফি জিতে এশিয়া কাপের প্রস্তুতি নিতে চায় বাংলাদেশ
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬, ৮:৩৩ এএম
সংগৃহীত ছবি
X
Advertisement

সংগৃহীত ছবি

ক্রিকেটে ত্রিদেশীয় সিরিজের প্রচলন আগের তুলনায় কমেছে। তবে বাংলাদেশের জন্য এমন সিরিজে শিরোপা জয়ের স্মৃতি রয়েছে। ২০১৯ ওয়ানডে বিশ্বকাপের আগে ইংল্যান্ডের মাটিতে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে ত্রিদেশীয় সিরিজের চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশ। এখন পর্যন্ত ১৫টি ত্রিদেশীয় সিরিজ খেলে একবারই শিরোপা জিতেছে টাইগাররা।

এবার আরেকটি ট্রফি জয়ের সুযোগ এসেছে বাংলাদেশের সামনে। আবুধাবিতে আজ জিম্বাবুয়ের বিপক্ষে মাঠে নামবে লিটন দাসের দল। সিরিজের অন্য দল আফগানিস্তান। এই টুর্নামেন্টে শিরোপা জয়ের পাশাপাশি আসন্ন এশিয়া কাপের প্রস্তুতিও সেরে নিতে চায় বাংলাদেশ।

দলের লক্ষ্য নিয়ে অধিনায়ক লিটন দাস জানিয়েছেন, নিজেদের সেরা ক্রিকেট খেলতে পারলে শিরোপা জেতা সম্ভব। তার বিশ্বাস, দলে প্রতিভাবান ক্রিকেটারের অভাব নেই। সিনিয়র খেলোয়াড়েরা নিজেদের সেরাটা দিতে পারলে যেকোনো অর্জন সম্ভব।

লিটন বলেন, ‘আপনি যদি দেখেন, এই দল অনেক ভালো ভালো সিরিজ খেলেছে। বিশেষ করে ঘরের মাঠে। আমার কাছে মনে হয়, এই দলে অনেক প্রতিভাবান খেলোয়াড় আছে। আর আমরা যারা সিনিয়র আছি, তারা যদি সেরা ক্রিকেটটা খেলতে পারি, তাহলে সবকিছু সম্ভব।’

সামনেই এশিয়া কাপ। বাংলাদেশের মাটিতে অনুষ্ঠিত হতে যাওয়া এই মহাদেশীয় টুর্নামেন্টের আগে ত্রিদেশীয় সিরিজকে নিজেদের ঝালিয়ে নেওয়ার বড় সুযোগ হিসেবে দেখছেন লিটন। তার মতে, এখানে ভালো খেলতে পারলে এশিয়া কাপের জন্য আত্মবিশ্বাস বাড়বে দলের।

বাংলাদেশ অধিনায়ক বলেন, ‘অবশ্যই এখানে বড় সুযোগ। আমার জন্য অধিনায়ক হিসেবে বড় সুযোগ। সামনে এশিয়া কাপ ও বিশ্বকাপ আছে। এশিয়া কাপ বাংলাদেশে হবে। এটাই আমাদের জন্য ভালো প্রস্তুতি হবে। এশিয়া কাপে পাঁচ-ছয়টি দল খেলে, এখানে তিনটি দল। কাছাকাছি ব্যাপারই। যদি ভালো ক্রিকেট খেলি, তাহলে কেন নয় (চ্যাম্পিয়ন হওয়ার সুযোগ)?’

তবে ত্রিদেশীয় সিরিজে বাড়তি চাপের বিষয়টিও তুলে ধরেছেন লিটন। তার মতে, এ ধরনের টুর্নামেন্টে প্রতিটি দলের লক্ষ্য থাকে ফাইনালে ওঠা। একটি ম্যাচে হেরে গেলে রানরেটের হিসাবও গুরুত্বপূর্ণ হয়ে ওঠে।

লিটন বলেন, ‘ত্রিদেশীয় সিরিজ খেললে একটা বাড়তি চাপ থাকে। তিনটা দলের জন্য একই রকম চাপ থাকবে যে ফাইনালে উঠতে হবে। আপনি যখন সিরিজ খেলেন, তখন তেমন একটা চাপ আসে না। কারণ, আপনি জানেন প্রথম ম্যাচ হেরে গেলেও একটা সুযোগ থাকে। কিন্তু এখানে হেরে গেলে রানরেটের বিষয় চলে আসে।’

সব মিলিয়ে জিম্বাবুয়ে ও আফগানিস্তানের বিপক্ষে নিজেদের সামর্থ্যের প্রমাণ দিয়ে শিরোপা জিততে চায় বাংলাদেশ। একই সঙ্গে এশিয়া কাপের আগে দলের সমন্বয় ও আত্মবিশ্বাস বাড়িয়ে নেওয়াই থাকবে লিটনদের লক্ষ্য।

এসএ
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement