ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ৩১ আশ্বিন ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
শিরোপার লড়াইয়ে লঙ্কানদের বিপক্ষে বাংলাদেশের লক্ষ্য ১৫৯
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬, ২:১৮ পিএম
সংগৃহীত ছবি
X
Advertisement

সংগৃহীত ছবি

অনূর্ধ্ব-১৯ নারী টি-টোয়েন্টি ট্রাইনেশন সিরিজের ফাইনালে বাংলাদেশের বিপক্ষে শ্রীলঙ্কাকে সংগ্রহ ১৫৮ রান। ফয়সালাবাদের ইকবাল স্টেডিয়ামে টস জিতে আগে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল।

নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৫৮ রান করেছে শ্রীলঙ্কার মেয়েরা। ফলে শিরোপা জিততে বাংলাদেশের লক্ষ্য ১৫৯ রান।

শ্রীলঙ্কার হয়ে ব্যাট হাতে দারুণ ছিলেন সানজানা কবিন্দি। ৪৪ বলে ৭টি চার ও ২টি ছক্কায় ৬৪ রানের ইনিংস খেলেন তিনি।

তার ব্যাটে ভর করেই বড় সংগ্রহের ভিত পায় লঙ্কানরা। শুরুতেই আক্রমণাত্মক ব্যাটিংয়ে বাংলাদেশকে চাপে ফেলে শ্রীলঙ্কা।

উদ্বোধনী জুটিতে ভিমোক্ষা বালসুরিয়ার সঙ্গে ২৯ বলে ৪৯ রান যোগ করেন সানজানা। ১৫ বলে ২৩ রান করা ভিমোক্ষাকে ফিরিয়ে বাংলাদেশকে প্রথম সাফল্য এনে দেন জান্নাতুল ফেরদৌস।

এরপর নেথমী উপেকশাকে সঙ্গে নিয়ে রান বাড়াতে থাকেন সানজানা। দ্বিতীয় উইকেটে ৫৫ রানের জুটি গড়েন তারা। ১২.৪ ওভারে দলীয় ১০৪ রানে সানজানাকে ফিরিয়ে এই জুটি ভাঙেন নিশিতা আক্তার নিশি। ফারজানা ইয়াসমিনের হাতে ক্যাচ দেওয়ার আগে ৬৪ রান করেন শ্রীলঙ্কার এই ব্যাটার। নেথমী ২৫ বলে ২২ রান করে আউট হন আফরিন মিমের বলে।

শেষ দিকে উমায়ঙ্গনা পিরিসের অপরাজিত ২৮ রান শ্রীলঙ্কাকে দেড়শ ছাড়াতে সাহায্য করে। ২৩ বলে ২টি চার ও একটি ছক্কায় ইনিংসটি সাজান তিনি। দানোদ্যা সেওমিনি ১১ বলে করেন ১৫ রান।

বাংলাদেশের বোলারদের মধ্যে উইকেট পেয়েছেন জান্নাতুল ফেরদৌস, ফারজানা ইয়াসমিন, আফরিন মিম ও নিশি। প্রত্যেকে একটি করে উইকেট নেন। তবে রান খরচে সবচেয়ে মিতব্যয়ী ছিলেন তিথি দাস। ৪ ওভারে মাত্র ১৫ রান দিলেও উইকেটের দেখা পাননি তিনি।

এসএ

Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement