ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
নিরাপত্তাহীন হ্যান্ডবল স্টেডিয়াম, স্প্যানিশ কোচের মোবাইল চুরি
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬, ৬:০৭ পিএম
সংগৃহীত ছবি
X
Advertisement

সংগৃহীত ছবি

রাজধানীর পল্টনে ক্যাপ্টেন এম মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে রোববার শুরু হচ্ছে চার জাতির আন্তর্জাতিক টুর্নামেন্ট ‘বেগম খালেদা জিয়া আইএইচএফ নেশনস ট্রফি’। প্রতিযোগিতা শুরুর ঠিক আগের দিনই স্টেডিয়ামে চুরির ঘটনা ঘটেছে।

বাংলাদেশ জাতীয় নারী হ্যান্ডবল দলের অনুশীলনের সময় স্প্যানিশ কোচ আনা আলোনসো ফ্রাগুয়া ও স্থানীয় কোচ ডালিয়া আক্তারের মোবাইল ফোন চুরি হয়েছে। এ ঘটনায় আন্তর্জাতিক টুর্নামেন্টের মূল ভেন্যুর নিরাপত্তাব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠেছে।

দুই কোচের আইফোন খোয়া যাওয়ার পর সেগুলো উদ্ধারে তৎপর হয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিকে শনাক্ত করতে সিসিটিভি ফুটেজ সংগ্রহসহ প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছে হ্যান্ডবল ফেডারেশন।

জানা গেছে, আজ (শনিবার) দুপুরে অনুশীলন চলাকালে কোর্টের পাশে একটি টেবিলে পাশাপাশি রাখা ছিল দুই কোচের মোবাইল ফোন। দুপুর পৌনে ৩টার দিকে ডালিয়া আক্তার তার আইফোন ১৭ প্রো ম্যাক্সটি খুঁজে না পেয়ে চুরির বিষয়টি বুঝতে পারেন। পরে জানা যায়, স্প্যানিশ কোচ আনা আলোনসোর মোবাইল ফোনটিও চুরি হয়েছে। এছাড়া তার একটি ক্রেডিট কার্ডও খোয়া গেছে।

গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক টুর্নামেন্ট শুরুর আগের দিন জাতীয় দলের দুই কোচের ব্যক্তিগত সামগ্রী চুরির ঘটনায় হ্যান্ডবল অঙ্গনে উদ্বেগ ও অসন্তোষ দেখা দিয়েছে।

টুর্নামেন্টের মূল ভেন্যুতেই এমন ঘটনা ঘটায় খেলোয়াড়, কোচ ও সংশ্লিষ্ট ব্যক্তিদের নিরাপত্তা নিশ্চিত করা নিয়ে প্রশ্ন উঠেছে। ঘটনার পরপরই ফেডারেশনের কর্মকর্তারা সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে চোর শনাক্ত এবং চুরি হওয়া সামগ্রী উদ্ধারে তৎপরতা শুরু করেছেন।

বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের সাধারণ সম্পাদক সালাউদ্দিন আহমেদ সন্ধ্যায় বলেছেন, ‘আমরা পল্টন থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছি। মোবাইল ও খোয়া যাওয়া অন্য জিনিসগুলো উদ্ধারের চেষ্টা চলছে।’

টিআই
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement