
সংগৃহীত ছবি
ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে বেনফিকা। পঞ্চম মিনিটে পেনাল্টি থেকে গোল করে দলকে এগিয়ে দেন জন দুরান। ২৩ মিনিটে আলেকজান্ডার বাহ ব্যবধান দ্বিগুণ করেন। প্রথমার্ধের ৩৬ মিনিটে নিজের দ্বিতীয় গোল করে বেনফিকার লিড ৩-০ করেন দুরান।
দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে সেল্টিক। ৬৩ মিনিটে হাইসেম হাসানের ক্রস থেকে হেডে একটি গোল শোধ করেন কামিলো দুরান। সন্তান জন্মের সময় পরিবারের পাশে থাকতে স্কটল্যান্ডে অবস্থান করার পর দেরিতে দলের সঙ্গে যোগ দিয়েছিলেন তিনি।
গোল শোধের পর সমতায় ফেরার সুযোগও পেয়েছিল সেল্টিক। তবে একাধিক প্রচেষ্টা গোলপোস্টে লেগে ফিরে আসে। শেষ পর্যন্ত ৮৯ মিনিটে ভানজেলিস পাভলিদিসের গোলে ৪-১ ব্যবধানের জয় নিশ্চিত করে বেনফিকা।
এই হারে ইউরোপা লিগের লিগ পর্বে টানা দুই ম্যাচে পরাজিত হলো মার্টিন ও'নিলের সেল্টিক। অন্যদিকে বড় জয় তুলে নিয়ে নিজেদের শক্তিমত্তার জানান দিয়েছে বেনফিকা।
এফএস