ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ৩১ আশ্বিন ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
ত্রিদেশীয় সিরিজে খেলতে পারবেন না পাথুম নিশাঙ্কা
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬, ৫:১৫ পিএম আপডেট: ১৫.১০.২০২৬ ৫:২৬ পিএম
সংগৃহীত ছবি
X
Advertisement

সংগৃহীত ছবি

চোটের কারণে পাকিস্তান ও ইংল্যান্ডকে নিয়ে হতে যাওয়া ওয়ানডে ত্রিদেশীয় সিরিজে খেলতে পারবেন না শ্রীলঙ্কার ওপেনার পাথুম নিশাঙ্কা। প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফেরার জন্য এখনো চিকিৎসকদের ছাড়পত্র পাননি তিনি।

সম্প্রতি ইংল্যান্ড সফরে শ্রীলঙ্কার হয়ে খেলতে গিয়ে বাঁ পায়ের হ্যামস্ট্রিংয়ে চোট পান নিশাঙ্কা। সেই চোট থেকে এখনো পুরোপুরি সেরে উঠতে পারেননি এই ওপেনার। ফলে আসন্ন ত্রিদেশীয় সিরিজে তাকে পাচ্ছে না শ্রীলঙ্কা।

নিশাঙ্কার পরিবর্তে ওয়ানডে দলে জায়গা পেয়েছেন লাহিরু উদারা। তার অন্তর্ভুক্তির বিষয়টি নিশ্চিত করেছে শ্রীলঙ্কা ক্রিকেট।

পাকিস্তান ও ইংল্যান্ডের সঙ্গে ত্রিদেশীয় সিরিজটি শ্রীলঙ্কার জন্য গুরুত্বপূর্ণ হলেও, নিশাঙ্কার অনুপস্থিতি দলের ব্যাটিং লাইনআপে প্রভাব ফেলতে পারে।

টিআই

Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement