ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
এক ছাদের নিচে ইলেকট্রনিক্স পণ্য দেখার ও কেনার সুযোগ
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬, ৭:১৫ পিএম
X
Advertisement

রাজধানীর মিরপুরের ইসিবি চত্বরে ২১ হাজার বর্গফুট আয়তনের ইলেকট্রনিক্স এক্সপেরিয়েন্স জোন চালু করেছে অনলাইন ইলেকট্রনিক্স মার্কেটপ্লেস ইলেকট্রনিক্স বাংলাদেশ। গত ১৪ অক্টোবর উদ্বোধন করা এই জোনটিকে দেশের বৃহত্তম ইলেকট্রনিক্স এক্সপেরিয়েন্স জোন হিসেবে দাবি করেছে প্রতিষ্ঠানটি। শুরুতে এখানে বিশ্বের শীর্ষস্থানীয় ইলেকট্রনিক্স ব্র্যান্ড স্যামসাং ও হাইসেন্সের পণ্য প্রদর্শন করা হচ্ছে। এর ফলে গ্রাহকেরা অনলাইনে কেনাকাটার সুবিধার পাশাপাশি সরাসরি পণ্য দেখা, যাচাই করা এবং সেগুলোর ব্যবহারিক অভিজ্ঞতা নেওয়ার সুযোগ পাবেন।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্যামসাং বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক জাংমিন জাং, ফেয়ার গ্রুপের চেয়ারম্যান রুহুল আলম আল মাহবুব, পরিচালক মুতাসসিম দাইয়ান, স্যামসাং বাংলাদেশের কনজ্যুমার ইলেকট্রনিক্স বিভাগের হেড অব বিজনেস শাহরিয়ার বিন লুৎফর, ফেয়ার গ্রুপের চিফ মার্কেটিং অফিসার মোহাম্মদ মেসবাহ উদ্দিন এবং হেড অব গ্রুপ মার্কেটিং জে. এম. তসলিম কবীর। এ ছাড়া বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধি ও আমন্ত্রিত অতিথিরা অনুষ্ঠানে অংশ নেন।

অনলাইন ও অফলাইন কেনাকাটার অভিজ্ঞতাকে একসঙ্গে যুক্ত করার লক্ষ্যেই এই এক্সপেরিয়েন্স জোন গড়ে তোলা হয়েছে। এখানে গ্রাহকেরা বিভিন্ন ইলেকট্রনিক্স পণ্য সরাসরি দেখতে, পণ্যের বৈশিষ্ট্য ও প্রযুক্তিগত সুবিধা তুলনা করতে এবং প্রশিক্ষিত ব্র্যান্ড প্রমোটারদের কাছ থেকে প্রয়োজনীয় পরামর্শ নিতে পারবেন। পছন্দের পণ্যটি পরে ইলেকট্রনিক্স বাংলাদেশের অনলাইন মার্কেটপ্লেসের মাধ্যমে অর্ডার করা যাবে। গ্রাহকদের জন্য রয়েছে আকর্ষণীয় অফার, দ্রুত ডেলিভারি, আসল পণ্য এবং সংশ্লিষ্ট ব্র্যান্ডের অফিসিয়াল ওয়ারেন্টি।

ক্রেতাদের সুবিধার কথা বিবেচনা করে এক্সপেরিয়েন্স জোনটিতে পর্যাপ্ত গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা রাখা হয়েছে। পাশাপাশি ভবনটির নিচতলায় রয়েছে ফুড কোর্ট। ফলে পরিবারসহ আসা ক্রেতারা কেনাকাটার পাশাপাশি সেখানে খাবারও উপভোগ করতে পারবেন।

এক্সপেরিয়েন্স জোনে স্যামসাং ও হাইসেন্সের পণ্য দিয়ে কার্যক্রম শুরু হলেও ইলেকট্রনিক্স বাংলাদেশের অনলাইন মার্কেটপ্লেসে দেশি-বিদেশি বিভিন্ন ব্র্যান্ডের পণ্য রয়েছে। কনজ্যুমার ইলেকট্রনিক্স ও হোম অ্যাপ্লায়েন্স বিভাগে রয়েছে স্যামসাং, হাইসেন্স, হায়ার, এলজি, গ্রি, টিসিএল, সনি, শাওমি ও শার্পের পণ্য। স্মার্টফোন বিভাগে রয়েছে স্যামসাং, শাওমি, অনার, ভিভো ও টেকনোর পণ্য। এ ছাড়া ছোট গৃহস্থালি যন্ত্রপাতির বিভাগে রয়েছে হায়ার, প্যানাসনিক, শার্প, স্যামসাং, পিওরইট, কেন্ট, কনিয়ন, ফিলিপস, মিয়াকো ও ইউনিম্যাক্সের পণ্য। ফলে একই অনলাইন প্ল্যাটফর্ম থেকে বিভিন্ন ব্র্যান্ডের ইলেকট্রনিক্স পণ্য কেনার সুযোগ পাচ্ছেন গ্রাহকেরা।

নতুন এই এক্সপেরিয়েন্স জোন চালুর মধ্য দিয়ে কার্যক্রম সম্প্রসারণে আরেকটি পদক্ষেপ নিল ইলেকট্রনিক্স বাংলাদেশ। সরাসরি পণ্য দেখার সুযোগ, বিভিন্ন ব্র্যান্ডের পণ্য, অফিসিয়াল ওয়ারেন্টি এবং অনলাইন কেনাকাটার সুবিধা এক জায়গায় এনে গ্রাহকদের কেনাকাটার অভিজ্ঞতাকে আরও সহজ ও স্বাচ্ছন্দ্যময় করে তোলার লক্ষ্য নিয়ে কাজ করছে প্রতিষ্ঠানটি।

-টিএস
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement