ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ৩১ আশ্বিন ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
পূজায় ৬ দিন বন্ধ থাকবে হিলি স্থলবন্দরের আমদানি-রপ্তানি
✎ অবজারভার প্রতিনিধি
⏲ প্রকাশিত: বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬, ৬:২৯ পিএম
X
Advertisement

শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত-বাংলাদেশের মধ্যে টানা ছয় দিন বন্ধ থাকবে পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম। আগামী ১৭ অক্টোবর থেকে ২২ অক্টোবর পর্যন্ত এ কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর পরদিন ২৩ অক্টোবর সাপ্তাহিক ছুটি থাকায় টানা সাত দিন বন্ধ থাকবে বন্দরের বাণিজ্যিক কার্যক্রম।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, হিন্দু সম্প্রদায়ের অন্যতম বৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে ভারতের ব্যবসায়ীরা আমদানি-রপ্তানি বন্ধ রাখার এ সিদ্ধান্ত নিয়েছেন। এ বিষয়ে ভারতের হিলি এক্সপোর্টার্স অ্যান্ড কাস্টমস ক্লিয়ারিং এজেন্টস অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে সংশ্লিষ্ট সংগঠনকে চিঠির মাধ্যমে বিষয়টি জানানো হয়েছে।

সিদ্ধান্ত অনুযায়ী, ১৭ থেকে ২২ অক্টোবর পর্যন্ত হিলি স্থলবন্দর দিয়ে সব ধরনের পণ্য আমদানি-রপ্তানি বন্ধ থাকবে। ২৩ অক্টোবর সাপ্তাহিক ছুটি শেষে আগামী ২৪ অক্টোবর শনিবার থেকে বন্দরের বাণিজ্যিক কার্যক্রম পুনরায় স্বাভাবিক হওয়ার কথা রয়েছে।

তবে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকলেও এ সময়ে হিলি কাস্টমস অফিসের দাপ্তরিক কার্যক্রম এবং হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াত চালু থাকবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

জিএম/আরএন
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement