আমানত সংগ্রহে সাফল্য, কর্মদক্ষতা ও উদ্ভাবনী উদ্যোগের স্বীকৃতি হিসেবে বিভিন্ন ক্যাটাগরিতে কর্মকর্তা ও শাখাকে পুরস্কৃত করেছে কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি।
ব্যাংকের কারেন্ট অ্যাকাউন্ট ও সেভিংস অ্যাকাউন্ট (CASA) ক্যাম্পেইনে আমানত সংগ্রহে ব্যক্তিগত সাফল্য এবং শাখাভিত্তিক পারফরম্যান্সের জন্য সেরা পারফরমার ও সেরা শাখাকে এ স্বীকৃতি দেওয়া হয়। পাশাপাশি ব্যাংকের কার্যক্রমে দক্ষতা বৃদ্ধি, সময় সাশ্রয় এবং সম্পদের সর্বোত্তম ব্যবহারে গুরুত্বপূর্ণ অবদান রাখায় 'Online BO Account Opening Facility'এবং 'Development and Implementation of Santra Portal' -এ দুটি উদ্যোগের সঙ্গে সংশ্লিষ্ট কর্মকর্তাদেরও পুরস্কৃত করা হয়।
এ স্বীকৃতি ব্যাংকের কর্মদক্ষতা, উদ্ভাবন ও দলগত প্রচেষ্টাকে উৎসাহিত করার ধারাবাহিক উদ্যোগের প্রতিফলন। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক জনাব মোহাম্মদ ইমতিয়াজ উদ্দিনের দিকনির্দেশনায় কর্মকর্তাদের ক্ষমতায়ন ও দক্ষতা বিকাশে গুরুত্বারোপ তাঁদের নিজ নিজ সম্ভাবনা ও সক্ষমতা কাজে লাগিয়ে ব্যাংকের অগ্রযাত্রায় অর্থবহ অবদান রাখতে অনুপ্রাণিত করছে।
পুরস্কারপ্রাপ্ত কর্মকর্তা ও শাখাগুলোকে অভিনন্দন জানিয়ে কমিউনিটি ব্যাংক ভবিষ্যতেও মেধা ও দক্ষতার যথাযথ মূল্যায়ন, উৎকষের্র স্বীকৃতি এবং উদ্ভাবনী উদ্যোগকে উৎসাহিত করার প্রত্যয় ব্যক্ত করেছে। এর মাধ্যমে ব্যাংকিং সেবার মানোন্নয়ন ও গ্রাহক অভিজ্ঞতা সমৃদ্ধ করার পাশাপাশি টেকসই অগ্রযাত্রা অব্যাহত রাখতে চায় ব্যাংকটি।