ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁস: গ্রেপ্তার ৫
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬, ৭:৪২ পিএম
X
Advertisement

যুব উন্নয়ন অধিদপ্তরের নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁসের ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-৩)। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

এর আগে, গত শনিবার (১০ অক্টোবর) প্রশ্নফাঁসের অভিযোগে ঢাকা শহরের বিভিন্ন সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন নিয়োগ পরীক্ষায় অংশ নিতে যাওয়া চাকরিপ্রার্থীরা। পরিস্থিতির পরিপ্রেক্ষিতে ওই দিনের পরীক্ষা স্থগিত করে যুব উন্নয়ন অধিদপ্তর। একই সঙ্গে আগামী ১৬ অক্টোবর নতুন করে পরীক্ষার তারিখ ঘোষণা করা হয়।

এ ঘটনায় প্রশ্নফাঁসের অভিযোগ তদন্তে একটি কমিটিও গঠন করা হয়েছে।

যুব উন্নয়ন অধিদপ্তরের ২৪২টি পদের বিপরীতে অনুষ্ঠিতব্য এ নিয়োগ পরীক্ষায় আবেদন করেছিলেন প্রায় তিন লাখ চাকরিপ্রার্থী। বিপুলসংখ্যক প্রার্থীর অংশগ্রহণের কথা থাকায় প্রশ্নফাঁসের অভিযোগকে কেন্দ্র করে নিয়োগপ্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে উদ্বেগ দেখা দেয়।

গ্রেপ্তার ব্যক্তিদের পরিচয় এবং প্রশ্নফাঁসের ঘটনায় তাদের সংশ্লিষ্টতা সম্পর্কে বিস্তারিত তথ্য তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

আরএন
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement