ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
কালিয়ায় মা ইলিশ সংরক্ষণ অভিযান, ৬ হাজার মিটার কারেন্ট জাল জব্দ
✎ অবজারভার প্রতিনিধি
⏲ প্রকাশিত: মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬, ২:১২ পিএম
X
Advertisement

মা ইলিশের নিরাপদ প্রজনন নিশ্চিত ও সংরক্ষণে নড়াইলের কালিয়ায় নবগঙ্গা নদীতে বিশেষ অভিযান চালিয়েছে উপজেলা মৎস্য বিভাগ। অভিযানে প্রায় ৬ হাজার মিটার দৈর্ঘ্যের আটটি নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করা হয়েছে। পরে জব্দ করা জালগুলো জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয়। এ ছাড়া অভিযানে উদ্ধার করা মাছ স্থানীয় এতিমখানার শিশুদের মধ্যে বিতরণ করা হয়েছে।

সোমবার (১২ অক্টোবর) নবগঙ্গা নদীর বারইপাড়া ফেরিঘাট থেকে পেড়লী পর্যন্ত এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৬-এর অংশ হিসেবে উপজেলা মৎস্য বিভাগের উদ্যোগে পরিচালিত এ অভিযানে সহযোগিতা করেন বড়দিয়া নৌ-পুলিশ ফাঁড়ির সদস্যরা।

অভিযান শেষে নড়াইল জেলা মৎস্য কর্মকর্তা মো. মাহবুবুর রহমান, কালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জিন্নাতুল ইসলাম ও উপজেলা মৎস্য কর্মকর্তা চয়ন বিশ্বাসের উপস্থিতিতে জব্দ করা জালগুলো জনসম্মুখে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। একই সঙ্গে অভিযানে উদ্ধার করা মাছ স্থানীয় এতিমখানার শিশুদের মধ্যে বিতরণ করা হয়।

উপজেলা মৎস্য বিভাগ সূত্রে জানা গেছে, ইলিশের প্রজনন মৌসুমে মা ইলিশের নিরাপদ প্রজনন নিশ্চিত করা এবং ইলিশের বংশবিস্তার স্বাভাবিক রাখতে নিষিদ্ধ জালের ব্যবহার বন্ধ করা জরুরি। এ লক্ষ্যে নদীতে নিয়মিত নজরদারি ও অভিযান পরিচালনা করা হচ্ছে।

মা ইলিশ সংরক্ষণ কার্যক্রম সফল করতে জেলেসহ সংশ্লিষ্ট সবাইকে আইন মেনে চলা এবং মৎস্য বিভাগের অভিযানে সহযোগিতা করার আহ্বান জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

-টিএস/জান্নাতুল বিশ্বাস
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement