ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
বন্দরে পাওনা টাকা চাওয়ায় নারীকে কুপিয়ে হত্যা
✎ অবজারভার প্রতিনিধি
⏲ প্রকাশিত: মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬, ৮:২৭ এএম
সংগৃহীত ছবি
X
Advertisement

সংগৃহীত ছবি

‎
‎
‎
‎
‎নারায়ণগঞ্জের বন্দরে ব্যবসার পাওনা ১০ লাখ টাকা চাওয়াকে কেন্দ্র করে মাকসুদা বেগম (নাম) নামে এক নারীকে কুপিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। এ ঘটনায় নিহতের ছেলে রাসেল ও সাদ্দাম নামে দুই ব্যক্তি আহত হয়েছেন। মঙ্গলবার রাত সাড়ে ৭টার দিকে উপজেলার মাহমুদপুর এলাকায় এ ঘটনা ঘটে।
‎
‎নিহত মাকসুদা বেগম ওই এলাকার মৃত নাজির সরদারের স্ত্রী।
‎
‎পরিবারের অভিযোগ, নিহতের ছেলে জজ মিয়া একটি স্টিল মিলের কাছে দুই ট্রাক লোহা বিক্রি করেছিলেন। এ বাবদ সাদ্দামের কাছে ১০ লাখ টাকা পাওনা ছিল তাঁদের। মঙ্গলবার রাতে পাওনা টাকা চাইতে মা মাকসুদা বেগম, ভাই রাসেলকে নিয়ে সাদ্দামের কাছে যান জজ মিয়া। এ সময় টাকা নিয়ে তাঁদের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে সংঘর্ষ বাধলে রাসেল ও মাকসুদা বেগমকে কুপিয়ে জখম করা হয়। এ সময় রাসেলও সাদ্দামকে কুপিয়ে আহত করেন বলে অভিযোগ রয়েছে।
‎
‎পরে আহতদের উদ্ধার করে বন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মাকসুদা বেগমকে মৃত ঘোষণা করেন। আহত রাসেল ও সাদ্দামের শারীরিক অবস্থার অবনতি হলে তাঁদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
‎
‎বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন জানান, পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটেছে। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
‎
‎
‎ শরীফ সুমন/এফএস
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement