ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
জর্জিয়া ঝোড়ো সেঞ্চুরিতে ১৮ ওভারেই সিরিজ হার বাংলাদেশের
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: রবিবার, ১১ অক্টোবর, ২০২৬, ৪:৫৭ পিএম আপডেট: ১১.১০.২০২৬ ৫:১১ পিএম
সংগৃহীত ছবি
X
Advertisement

সংগৃহীত ছবি

শুরুটা ভালো না হলেও নিগার সুলতানা জ্যোতির ফিফটি আর সোবহানা মোস্তারির ঐতিহাসিক সেঞ্চুরিতে মাঝারি মানের সংগ্রহ গড়েছিল বাংলাদেশ। তবে অস্ট্রেলিয়ান ব্যাটাররা সেটিকে পাত্তাই দেননি। জর্জিয়া ভোলের সেঞ্চুরিতে খুবই সহজেই ম্যাচ জিতেছে অসি মেয়েরা।

রোববার ব্রিসবেনে টস হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেট হারিয়ে ২২০ রান করে বাংলাদেশ। ব্যাট হাতে সোবহানা ১১৮ ও জ্যোতি করেন ৭৮ রান। জবাবে জর্জিয়ার ১৩১ রানের ঝোড়ো সেঞ্চুরিতে ২৮.১ ওভারেই ৯ উইকেটের বিশাল ব্যবধানে ম্যাচ নিয়েছে অস্ট্রেলিয়া। এ জয়ে ৩ ম্যাচের সিরিজ এক ম্যাচ হাতে রেখেই জিতে নিলো স্বাগতিকরা।

রান তাড়ায় শুরু থেকেই বাংলাদেশের বোলারদের উপর চড়াও হন অস্ট্রলিয়ান ব্যাটাররা। পাওয়ার প্লের প্রথম ১০ ওভারে বিনা উইকেটে ৮২ রান তোলে তারা। ৩৪ বলে ফিফটি পূরণ করেন জর্জিয়া। ফোবি লিচিফিল্ডের সঙ্গে গড়েন ১৬২ রানের জুটি। ৫১ বলে ১১ চার ও ১ ছক্কায় ৭০ রান করা ফোবির বিদায়ে ভাঙে তাদের ওপেনিং জুটি।

সঙ্গী হারালেও ব্যাট হাতে ঝড় চালিয়ে গেছেন জর্জিয়া। ৮১ বলে সেঞ্চুরি পূর্ণ করেন এই ওপেনার। শেষ পর্যন্ত ৯৭ বলে ১৯ চারে ১৩১ রানে অপরাজিত ছিলেন তিনি। অন্যপ্রান্তে অপরাজিত থাকা এলিসা পেরির ব্যাট থেকে আসে ২ চারে ১৯ রান। বাংলাদেশের হয়ে একমাত্র উইকেটটি নেন স্বর্ণা আক্তার।

এর আগে বাংলাদেশের ব্যাটিংয়ে পুরো গল্পটাই সোবহানা ও জ্যোতির। ৮ রানে ৩ উইকেট হারিয়ে শুরুতেই চাপে পড়ে সফরকারীরা। প্রথম ১০ ওভারে বাংলাদেশের স্কোরবোর্ডে রান ছিল মাত্র ১৭। এরপর শুরু হয় জ্যোতি ও সোবহানার লড়াই। দু’জনে মিলে দলকে উদ্ধার করেন খাঁদের কিনারা থেকে।

দু’জনে মিলে গড়েন ১৯৫ রানের জুটি। অস্ট্রেলিয়ার বিপক্ষে যে কোনো উইকেটে এটা সর্বোচ্চ রানের জুটি। ১২৪ বলে সেঞ্চুরি পূর্ণ করেন সোবহানা। এটি বাংলাদেশি ব্যাটারদের মধ্যে দ্বিতীয় দ্রুততম। সবচেয়ে কম ৮০ বলে সেঞ্চুরি করেছেন নিগার সুলতানা জ্যোতি।

আর ওয়ানডেতে সবমিলিয়ে বাংলাদেশের জার্সিতে দুটি সেঞ্চুরি করেছিলেন ফারজানা হক পিংকি। আর অধিনায়ক নিগার সুলতানা জ্যোতির সেঞ্চুরি আছে একটি। তৃতীয় টাইগ্রেস হিসেবে ওয়ানডেতে সেঞ্চুরি করলেন সোবহানা।

শেষ পর্যন্ত ১১৮ রান করেন সোবহানা। ১৩৪ বলের ইনিংসে ১৮টি চার হাঁকান তিনি। তার সঙ্গী জ্যোতির ব্যাট থেকে আসে ১১৪ বলে ৭ চারে ৭৪ রান।

এর আগে অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে বাংলাদেশের কোনো নারী ব্যাটারের ফিফটিও ছিলো না। সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস ছিল ২৯ রানের, সেটাও ঘরের মাঠে। অস্ট্রেলিয়ার হয়ে ৪ উইকেট নেন মেগান স্কট।

টিআই


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement