স্প্যানিশ লা লিগায় দুর্দান্ত ছন্দ ধরে রেখেছে বার্সেলোনা।
শনিবার নিজেদের মাঠ স্পটিফাই ক্যাম্প ন্যুতে গেতাফেকে ৩-০ গোলে হারিয়েছে হান্সি ফ্লিকের দল। এই জয়ে চলতি লিগে টানা আট ম্যাচ জিতে মৌসুমের শুরুতে নিজেদের সেরা রেকর্ডের সমতাও ছুঁয়েছে কাতালান ক্লাবটি।
ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে বার্সেলোনা। ম্যাচের দ্বিতীয় মিনিটেই দলকে এগিয়ে দেন অ্যান্থনি গর্ডন। বক্সের বাইরে থেকে তাঁর নেওয়া শট গেতাফের এক খেলোয়াড়ের গায়ে লেগে দিক পরিবর্তন করে জালে জড়ায়। বার্সেলোনার জার্সিতে এটি ছিল গর্ডনের প্রথম গোল।
গোল হজমের পর ঘুরে দাঁড়ানোর চেষ্টা করলেও বার্সেলোনার আক্রমণের সামনে সুবিধা করতে পারেনি গেতাফে। স্বাগতিকদের ধারাবাহিক চাপের মুখে ৩০ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড গ্যাব্রিয়েল জেসুস। প্রতিপক্ষের রক্ষণভাগের ভুলের সুযোগ কাজে লাগিয়ে বল দখলে নিয়ে বক্সে ঢুকে নিখুঁত শটে জাল খুঁজে নেন তিনি। বার্সেলোনার হয়ে নিজের প্রথমবার শুরুর একাদশে নেমেই গোলের দেখা পান এই ফরোয়ার্ড।
দ্বিতীয়ার্ধেও ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে রাখে বার্সেলোনা। বলের দখল ও আক্রমণে স্বাগতিকদের আধিপত্য ছিল স্পষ্ট। গেতাফে মাঝেমধ্যে আক্রমণে ওঠার চেষ্টা করলেও বার্সেলোনার রক্ষণ ভাঙতে পারেনি।
ম্যাচের ৭৩ মিনিটে তৃতীয় গোলটি পায় বার্সেলোনা। লামিনে ইয়ামালের কর্নার থেকে পাওয়া ক্রসে কাছ থেকে বল জালে পাঠান ফরাসি ডিফেন্ডার জুলস কুন্দে। তাঁর এই গোলেই নিশ্চিত হয়ে যায় বার্সেলোনার বড় জয়।
পুরো ম্যাচে বলের দখলে প্রায় ৮৩ শতাংশ আধিপত্য ছিল বার্সেলোনার। গোলের সুযোগ তৈরিতেও এগিয়ে ছিল তারা। অন্যদিকে গেতাফে খুব কমই স্বাগতিকদের রক্ষণে চাপ সৃষ্টি করতে পেরেছে।
এই জয়ের ফলে লিগে টানা আট ম্যাচ জিতে ২০১৩-১৪ মৌসুমে করা নিজেদের ক্লাব রেকর্ডের সমতা স্পর্শ করেছে বার্সেলোনা। মৌসুমের শুরুতে এমন ধারাবাহিকতা দলটির শিরোপা জয়ের সম্ভাবনাকে আরও উজ্জ্বল করেছে।
আন্তর্জাতিক বিরতির পর মাঠে ফিরেই নিজেদের শক্তিমত্তার প্রমাণ দিয়েছে বার্সেলোনা। এবার তাদের সামনে চ্যাম্পিয়নস লিগের চ্যালেঞ্জ। মঙ্গলবার তুরস্কে গালাতাসারাইয়ের মুখোমুখি হবে ফ্লিকের দল।
এফএস