ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
মুশফিক-শান্তর জুটিতে আবুধাবি টেস্টে ৩২৯ রানের লিড বাংলাদেশের
✎ অবজারভার প্রতিবেদক
⏲ প্রকাশিত: রবিবার, ১১ অক্টোবর, ২০২৬, ৯:০৮ পিএম আপডেট: ১১.১০.২০২৬ ৯:১২ পিএম
সংগৃহীত ছবি
X
Advertisement

সংগৃহীত ছবি

মুশফিকুর রহিম ও নাজমুল হোসেন শান্তর দারুণ ব্যাটিংয়ে আফগানিস্তানের বিপক্ষে ৩২৯ রানের লিড নিয়ে চালকের আসনে রয়েছে সফরকারীরা।

দুই দলের প্রথম ইনিংস শেষে ১০৬ রানের লিড পেয়েছিল বাংলাদেশ। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে অবশ্য ভালো শুরু করতে পারেনি টাইগাররা। দলীয় ৩১ রানে ভাঙে উদ্বোধনী জুটি। এরপর সাজঘরে ফেরেন মুমিনুল হক। আগের ইনিংসে দুর্দান্ত ব্যাট করা তানজিদ হাসান তামিমও বেশিক্ষণ ক্রিজে থাকতে পারেননি।

ব্যাট হাতে সাদমান ইসলাম ২২ বলে ১৩ রান করেন। মুমিনুল হকের সংগ্রহ ১৪ বলে ৭ রান। অন্যদিকে, আক্রমণাত্মক ব্যাটিং করা তানজিদ ৩৮ বলে করেন ৩১ রান।

এরপর চতুর্থ উইকেটে দারুণ প্রতিরোধ গড়েন মুশফিকুর রহিম ও অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। তাঁদের ব্যাটে বড় লিডের পথে এগিয়ে যায় বাংলাদেশ। দুজনই অর্ধশতকের দেখা পেলেও সেঞ্চুরি পূর্ণ করতে পারেননি।

মুশফিক ১৪৮ বলে ৯টি চারের সাহায্যে ৮১ রান করে আউট হন। অন্যদিকে, শান্ত ১৯১ বলে ৫টি চারে ৮২ রানের ইনিংস খেলেন।

এরপর হাসান মাহমুদ ৬ বলে ১ রান করে আউট হলে আরও একটি উইকেট হারায় বাংলাদেশ। দিন শেষে লিটন দাস ৫ রান এবং মেহেদী হাসান মিরাজ শূন্য রানে অপরাজিত রয়েছেন।

আফগানিস্তানের হয়ে জিয়া উর রহমান ও ইয়ামিন আহমেদজাই দুটি করে উইকেট নেন। মোহাম্মদ সেলিম ও কায়েস আহমেদ নেন একটি করে উইকেট।

এসএস

Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement