ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
তিন বছর পর প্রথম বিভাগ হকি লিগ, স্টিক-বলে ফিরল হকির আমেজ
✎ অবজারভার প্রতিবেদক
⏲ প্রকাশিত: শনিবার, ১০ অক্টোবর, ২০২৬, ৮:৫৪ পিএম
সংগৃহীত ছবি
X
Advertisement

সংগৃহীত ছবি

তিন বছর পর শনিবার শুরু হয়েছে প্রথম বিভাগ হকি লিগ। দীর্ঘ বিরতি কাটিয়ে ঘরোয়া হকিতে ফিরেছে স্টিক-বলের লড়াই। মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে লিগের প্রথম দিনের দুটি ম্যাচের একটিতে ওয়ারী ক্লাব ৬-৩ গোলে ঢাকা ইয়ং স্টারকে হারিয়েছে। অন্য ম্যাচে ফরাশগঞ্জ এসসি ও ব্যাচেলর স্পোর্টিং ক্লাব ৩-৩ গোলে ড্র করেছে।

মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে প্রথম বিভাগ হকি লিগের উদ্বোধন করেন বাংলাদেশ বিমানবাহিনীর প্রধান ও বাংলাদেশ হকি ফেডারেশনের (বাহফে) সভাপতি এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন।

উদ্বোধনী অনুষ্ঠানে বিমানবাহিনীর প্রধান ঘরোয়া হকি লিগ ধারাবাহিকভাবে আয়োজনের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন। বাংলাদেশের ক্রীড়াঙ্গনকে এগিয়ে নিতে সময়োপযোগী পদক্ষেপ নেওয়ায় তিনি সরকারকে ধন্যবাদ জানান। পাশাপাশি ঘরোয়া হকির কার্যক্রম অব্যাহত রাখতে স্পন্সর প্রতিষ্ঠানগুলোকে এগিয়ে আসার আহ্বান জানান।

এবারের লিগে মোট ১১টি ক্লাব অংশ নিচ্ছে। ক্লাবগুলো হলো-ওয়ারী ক্লাব, হকি ঢাকা ইউনাইটেড, পিডব্লিউডি এসসি, কম্বাইন্ড এসসি, মুক্ত বিহঙ্গ তরুণ সংঘ, ব্যাচেলর্স এসসি, ফরাশগঞ্জ এসসি, শিশু কিশোর সংঘ, ঢাকা ওয়ান্ডার্স, রায়ের বাজার এসসি ও ঢাকা ইয়ং স্টার ক্লাব।

টিআই


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement