টেস্টের দ্বিতীয় দিনে মাত্র ২৯ রান যোগ করতেই অলআউট হয়েছে বাংলাদেশ। প্রথম ইনিংসে টাইগারদের সংগ্রহ ৩৪৬ রান।
দলের পক্ষে তানজিদ হাসান তামিম ৮৩, সাদমান ইসলাম ৬৭ ও লিটন কুমার দাস ৫৩ রান করেন। মুমিনুল হক করেন ৩৯ এবং মেহেদী হাসান মিরাজ করেন ২৪ রান। শেষ ব্যাটার এবাদত হোসেন ৭ বল খেলেও রান করতে পারেননি।
আফগানিস্তানের হয়ে মোহাম্মদ সেলিম সর্বোচ্চ ৪ উইকেট শিকার করেন। ইয়ামিন আহমাদজাই নেন ৩ উইকেট, ইসমত আলম ২টি এবং কাইস আহমেদ ১টি উইকেট পান।
প্রথম দিন ৮ উইকেটে ৩১৭ রান নিয়ে খেলা শেষ করা বাংলাদেশ দ্বিতীয় দিনে দ্রুত বাকি দুই উইকেট হারায়।
আরএন