ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
শেষ মুহূর্তের গোলে ডর্টমুন্ডের জয় কেড়ে নিল ব্রেমেন
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: শনিবার, ১০ অক্টোবর, ২০২৬, ৮:৫৬ এএম
সংগৃহীত ছবি
X
Advertisement

সংগৃহীত ছবি

বুন্দেসলিগায় নাটকীয় এক ম্যাচে ওয়ার্ডার ব্রেমেনের সঙ্গে ২-২ গোলে ড্র করেছে বরুসিয়া ডর্টমুন্ড। সিগনাল ইদুনা পার্কে ঘরের মাঠে ২-০ গোলে এগিয়ে থেকেও শেষ পর্যন্ত জয় তুলে নিতে পারেনি স্বাগতিকরা। ম্যাচের শেষ দিকে দুই গোল করে সমতায় ফেরে ব্রেমেন।

ম্যাচের প্রথমার্ধে দুই দলই আক্রমণ ও পাল্টা আক্রমণে গোলের চেষ্টা চালায়। তবে কোনো দলই জালের দেখা পায়নি। ডর্টমুন্ডের কয়েকটি আক্রমণ ঠেকিয়ে ব্রেমেনের গোলরক্ষক কার্ল হাইনও নজর কাড়েন।

দ্বিতীয়ার্ধেও চলে দুই দলের সমানে সমান লড়াই। তবে ম্যাচের শেষ ১০ মিনিটে জমে ওঠে উত্তেজনা। ৮০তম মিনিটে গোল করে ডর্টমুন্ডকে এগিয়ে দেন ডিফেন্ডার দানিয়েল সভেনসন। পাঁচ মিনিট পর নিকো শ্লটারবেকের গোলে ব্যবধান ২-০ করে স্বাগতিকরা। তখন মনে হচ্ছিল, পূর্ণ তিন পয়েন্ট নিয়েই মাঠ ছাড়বে ডর্টমুন্ড।

কিন্তু ম্যাচের শেষ দিকে ঘুরে দাঁড়ায় ব্রেমেন। ৮৮তম মিনিটে গোল করে ব্যবধান কমান লুডোভিত রেইস। এরপর যোগ করা সময়ে হেডে গোল করে ব্রেমেনকে সমতায় ফেরান নিকলাস ফুলক্রুগ। ডর্টমুন্ডের সাবেক এই স্ট্রাইকারের শেষ মুহূর্তের গোলে জয় হাতছাড়া হয় স্বাগতিকদের।

এই ড্রয়ের পর পাঁচ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে বুন্দেসলিগার শীর্ষস্থান ধরে রেখেছে ডর্টমুন্ড। তবে এক ম্যাচ কম খেলা বায়ার্ন মিউনিখের সামনে পয়েন্টের ব্যবধান কমানোর সুযোগ রয়েছে। লিগে প্রথম চার ম্যাচে জয়ের পর এবারই প্রথম পয়েন্ট হারাল ডর্টমুন্ড।

এসএ
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement