ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
হালাল পণ্যের মাধ্যমে রপ্তানি বহুমুখীকরণের আহ্বান বিসিআইয়ের
✎ অবজারভার প্রতিবেদক
⏲ প্রকাশিত: শনিবার, ১০ অক্টোবর, ২০২৬, ৮:৪৮ পিএম
X
Advertisement

হালাল পণ্যের উৎপাদন ও রপ্তানি বাড়ানোর মাধ্যমে বাংলাদেশের রপ্তানি বহুমুখীকরণের ওপর গুরুত্ব দিয়েছে বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রিজ (বিসিআই)। এ লক্ষ্যে বিদ্যমান শিল্পব্যবস্থাকে পুনর্বিন্যাস, হালাল সনদ নিশ্চিতকরণ ও আন্তর্জাতিক স্বীকৃতি অর্জনের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেছে সংগঠনটি।

শনিবার (১০ অক্টোবর) সকালে রাজধানীর গুলশান ক্লাবের ক্রিস্টাল হলে বিসিআইয়ের ত্রৈমাসিক জার্নালের প্রথম সংখ্যা ‘আনলকিং এক্সপোর্ট ডাইভারসিফিকেশন থ্রু হালাল প্রোডাক্ট’ শীর্ষক প্রকাশনার মোড়ক উন্মোচন অনুষ্ঠানে এসব কথা বলা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিসিআই সভাপতি আনোয়ার-উল আলম চৌধুরী (পারভেজ)। সূচনা বক্তব্যে বিসিআই সভাপতি বলেন, দেশের অর্থনীতিতে ম্যানুফ্যাকচারিং বা উৎপাদনশিল্পের গুরুত্ব অপরিসীম। শিল্প খাতের সম্ভাবনা কাজে লাগাতে সবাইকে সমন্বিতভাবে কাজ করতে হবে।

জার্নালের প্রথম সংখ্যায় হালাল পণ্যকে গুরুত্ব দেওয়ার কারণ তুলে ধরে তিনি বলেন, অতিরিক্ত বিনিয়োগ ছাড়াই বিদ্যমান ব্যবস্থাকে পুনর্বিন্যাসের মাধ্যমে হালাল পণ্যের উৎপাদন বাড়ানো সম্ভব। এ ক্ষেত্রে প্রয়োজন যথাযথ হালাল সনদ ও প্রয়োজনীয় আন্তর্জাতিক স্বীকৃতি।

তিনি জার্নালের প্রথম সংখ্যার মোড়ক উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত অতিথিদের স্বাগত জানান। অনুষ্ঠানে জার্নালের বিষয়বস্তু ও বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করেন এর উপদেষ্টা সম্পাদক শিরাজুল ইসলাম কাদির।

পরে বিসিআই সভাপতি আমন্ত্রিত অতিথিদের সঙ্গে নিয়ে আনুষ্ঠানিকভাবে জার্নালটির মোড়ক উন্মোচন করেন। এ সময় উপস্থিত অতিথিদের মধ্যে জার্নালের কপি বিতরণ করা হয়।

অনুষ্ঠানে বিসিআইয়ের উদ্যোগকে স্বাগত জানিয়ে বক্তব্য দেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব মো. আনোয়ার হোসেন, চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (সিসিআই) সভাপতি মোহাম্মদ আমিরুল হক, বিপিজিএমইএর সভাপতি সামিম আহমদ, বিজিএপিএমইএর সভাপতি মো. শাহরিয়ার, বারভিডার সভাপতি আব্দুল হক এবং বাংলাদেশ টেরি টাওয়েল অ্যান্ড লিনেন ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের সভাপতি এম. শাহাদাত হোসেন।

এ ছাড়া বক্তব্য দেন কোকা-কোলা বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক শাদাব আহমেদ, বাংলা কেমিক্যালের প্রধান নির্বাহী কর্মকর্তা এম. এস. সিদ্দিকী, বাংলাদেশ ফরেন ট্রেড ইনস্টিটিউটের প্রধান নির্বাহী কর্মকর্তা ড. মোস্তফা আবিদ খান, বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজের (বিআইআইএসএস) গবেষণা পরিচালক ড. মাহফুজ কবীর এবং বাংলাদেশ ইনস্টিটিউট অব ডেভেলপমেন্ট স্টাডিজের গবেষণা পরিচালক ড. কাজী ইকবাল।

অনুষ্ঠানে বিভিন্ন চেম্বার ও অ্যাসোসিয়েশনের সভাপতি, সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিসিআইয়ের সাবেক সভাপতি ও পরিচালনা পর্ষদের সদস্য, অর্থনীতিবিদ, গবেষক, বাণিজ্য বিশেষজ্ঞ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে বিসিআইয়ের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট প্রীতি চক্রবর্তী উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে আয়োজনের সমাপ্তি ঘোষণা করেন।

টিআই
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement