ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
রাশমিকা রোজ আমাকে ১৫ বার ‘ভালোবাসি’ বলে: বিজয়
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: বুধবার, ৭ অক্টোবর, ২০২৬, ১১:৩০ এএম
সংগৃহীত ছবি
X
Advertisement

সংগৃহীত ছবি

দক্ষিণ ভারতীয় তারকা দম্পতি বিজয় দেবারাকোন্ডা ও রাশমিকা মান্দানা। আট বছরের সম্পর্ক তাদের। নানা সময়ে গুঞ্জন ছড়াত, দুই-দুই চার মিলত, তবু স্বীকার করতেন না  তবে প্রেমটা সত্যিই ছিল, তা পরিণয়ের মধ্য দিয়ে দুনিয়ার সামনে চলে আসে। এ বছরের ফেব্রুয়ারিতে বিয়ে করেছেন তারা।

বিয়ের পর কেমন চলছে দক্ষিণ ভারতীয় সিনেমার এই তারকাদ্বয়ের সংসার? সম্পর্ককে কিভাবে সুন্দর রাখেন তারা? এরকম অনেক বিষয়ে কথা বলেছেন সাম্প্রতিক এক সাক্ষাৎকারে।

সেখানেই বিজয় বলেন, ‘সম্পর্কের দিক দিয়ে আমরা সবচেয়ে ম্যাচিওর। দেখুন, ওর (রাশমিকা) দিকে, কিভাবে আমার সঙ্গে কথা বলে। ভালোবাসার ব্যাপারটা সবসময় নিশ্চিত করে। ও প্রতিদিন আমাকে অন্তত ১০ থেকে ১৫ বার আই লাভ ইউ বলে। এবং সে এটাও বলে যে, এই ভালোবাসি বলাটা খুব গুরুত্বপূর্ণ।’

প্রথম দেখাতেই রাশমিকাকে ‘জীবনসঙ্গী’ হিসেবে বুঝতে পেরেছিলেন কি না, এই প্রশ্নের উত্তরে বিজয় বলেন, ‘‘না। প্রথম দেখাতেই কী করে সেটা জানা সম্ভব? আমি প্রথম দেখায় প্রেমে বিশ্বাস করি না। প্রেমের জন্য আমাকে একটা পথ পেরোতে হয়। প্রথম দেখায় কাউকে সুন্দর লাগতে পারে, কিন্তু সেই মানুষটিই যে ‘সেই মানুষ’, সেটা কি সঙ্গে সঙ্গে বোঝা যায়? না।’’

 বিজয় জানান, রাশমিকার সঙ্গে প্রথম দেখা হওয়ার সময় তিনি শুধু মনে করেছিলেন, মেয়েটি খুব সুন্দর। তখন দু’জনেই শুটিংয়ের প্রথম দিনের উত্তেজনা, নতুন টিমের সঙ্গে কাজ এবং ভালো কিছু করার স্বপ্ন নিয়ে ব্যস্ত ছিলেন। বিজয়ের কথায়, ‘‘প্রথম দিন কোনও সেটেই নার্ভাস লাগে। তখন প্রেম বা এই ধরনের বিষয় নিয়ে ভাবার মতো স্বচ্ছন্দ অবস্থায় থাকা যায় না।’’

ভারতীয় কনটেন্ট ক্রিয়েটর শুভঙ্কর মিশ্রের ওই সাক্ষাৎকারে দেখা যায়, কথা বলার সময় বিজয় ও রাশমিকা পরষ্পরকে পা দিয়ে ছুঁয়ে রেখেছেন। প্রেমময় ব্যাপারটি নিয়ে জিজ্ঞেস করা হলে বিজয় বলেন, ‘এটা আমাদের সবসময় চলতে থাকে। আসলে, কোনো না কোনোভাবে শারীরিক স্পর্শ থাকা লাগেই। এটাই আমাদের ভালোবাসার ধরন।’

দীর্ঘদিন পর বিজয় ও রাশমিকা একসঙ্গে সিনেমা করেছেন। ‘রানাবালি’ নামের সিনেমাটি মুক্তি পাবে ১৬ অক্টোবর। আপাতত এর প্রচারেই সময় দিচ্ছেন তারা।

এসএ
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement