ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
পাঠ্যবই ছাপায় অতিরিক্ত অর্থ ব্যয়, এনসিটিবিতে দুদকের অভিযান
✎ অবজারভার প্রতিবেদক
⏲ প্রকাশিত: মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬, ৫:২৫ পিএম
সংগৃহীত ছবি
X
Advertisement

সংগৃহীত ছবি

বিনামূল্যের পাঠ্যবই ছাপানোর কাজে গোপন দর ফাঁস, সিন্ডিকেটিং এবং প্রায় ২৫২ কোটি টাকা অতিরিক্ত ব্যয়ের অভিযোগে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডে (এনসিটিবি) অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

মঙ্গলবার (৬ অক্টোবর) রাজধানীর মতিঝিলে এনসিটিবি কার্যালয়ে দুদকের একটি এনফোর্সমেন্ট টিম এ অভিযান চালায়।

দুর্নীতি দমন কমিশনের সহকারী পরিচালক মো. তানজির আহমেদ এ তথ্য জানিয়েছেন।

তানজির আহমেদ জানান, বিনামূল্যে পাঠ্যবই ছাপানোর ক্ষেত্রে গোপনীয় দর ফাঁস, সিন্ডিকেটের মাধ্যমে দর নিয়ন্ত্রণ এবং এর ফলে প্রায় ২৫২ কোটি টাকা অতিরিক্ত ব্যয়ের অভিযোগের পরিপ্রেক্ষিতে এ অভিযান পরিচাচালানো হয়।

অভিযানে অভিযোগের সত্যতা যাচাইয়ের জন্য এনসিটিবি থেকে প্রাথমিক প্রাক্কলনের কপি, দাফতরিক মূল্যতালিকা, ৪২৩তম বোর্ডসভার কার্যবিবরণীসহ বিভিন্ন নথিপত্র সংগ্রহ করে এনফোর্সমেন্ট টিম।

সংগৃহীত রেকর্ডপত্র বিস্তারিতভাবে যাচাই-বাছাই শেষে এনফোর্সমেন্ট টিম দুর্নীতি দমন কমিশনের কাছে পূর্ণাঙ্গ প্রতিবেদন জমা দেবে বলে জানিয়েছে দুদক।

টিআই
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement