ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
থানচিতে পর্যটকবাহী জিপ খাদে, নিহত ২
✎ অবজারভার প্রতিনিধি
⏲ প্রকাশিত: সোমবার, ৫ অক্টোবর, ২০২৬, ৭:৫৭ পিএম আপডেট: ০৫.১০.২০২৬ ৮:০৬ পিএম
সংগৃহীত ছবি
X
Advertisement

সংগৃহীত ছবি

বান্দরবানের থানচিতে পর্যটকবাহী একটি জিপ নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে দুই পর্যটক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও পাঁচজন আহত হয়েছেন। সোমবার (৫ অক্টোবর) বিকেলে থানচির তিন্দু সড়কে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সাতজনের একটি পর্যটক দল তিন্দু ও আশপাশের পর্যটন স্পট ঘুরে জিপযোগে থানচি সদরে ফিরছিল। পথে দুর্গম তিন্দু সড়কের একটি এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে জিপটি সড়কের পাশের খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই দুই পর্যটকের মৃত্যু হয় এবং পাঁচজন আহত হন।

দুর্ঘটনার খবর পেয়ে কাছাকাছি বিজিবি ক্যাম্পের সদস্যরা স্থানীয়দের সহযোগিতায় ঘটনাস্থলে গিয়ে হতাহতদের উদ্ধার করেন। পরে আহতদের চকরিয়ায় নেওয়া হয়।

নিহতরা হলেন কক্সবাজারের চকরিয়ার খুটাখালী ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা সামছু মিয়ার ছেলে মো. জিয়াবুল (৩৫) এবং মোজাহের হোসেনের ছেলে মো. জসিম (৩৭)।

আহতরা হলেন মতিউর রহমানের ছেলে মো. রাসেল (৩৮), বশির ড্রাইভারের ছেলে লিটন সিকদার (৩৭), মো. কামাল উদ্দিনের ছেলে লিটন ড্রাইভার (৪০), কক্সবাজারের চকরিয়ার খুটাখালী ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মো. কাদের হোসেন খলিফা কাদের (৪১) এবং মো. শাহজালাল হোসেন (৩৫)।

দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বান্দরবানের পুলিশ সুপার ওহাবুল ইসলাম খন্দকার জানান, তিন্দু এলাকায় পর্যটকবাহী জিপ দুর্ঘটনায় দুইজন নিহত ও তিনজন আহত হওয়ার প্রাথমিক তথ্য পাওয়া গেছে। দুর্গমতার কারণে ঘটনাস্থল থেকে বিস্তারিত তথ্য সংগ্রহে সময় লাগছে।

এসএস

Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement