ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
ছেলেকে হত্যার ৫১ দিন পর বাবাকে গুলি করে হত্যা
✎ অবজারভার প্রতিনিধি
⏲ প্রকাশিত: সোমবার, ৫ অক্টোবর, ২০২৬, ১০:৫৩ পিএম
প্রতীকী ছবি
X
Advertisement

প্রতীকী ছবি

ছেলে জয় ঢালীকে জবাই করে হত্যার ৫১ দিনের মাথায় বাবা আক্তার ঢালীকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে খুলনার রূপসা উপজেলার দুর্জনীমহল শহীদের মোড়ের ঢালী বাড়িতে এ ঘটনা ঘটে। ঘটনার পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

নিহত আক্তার ঢালী ওই এলাকার মতলব ঢালীর ছেলে। গত ১৫ আগস্ট রাতে ছেলে জয় ঢালীকে জবাই করে হত্যার ঘটনায় তিনি বাদী হয়ে মামলা করেছিলেন।

পুলিশ ও স্থানীয়রা জানায়, সোমবার সন্ধ্যার দিকে আক্তার ঢালীসহ কয়েকজন বৃদ্ধ বাড়ির পাশে কাঠের তৈরি বেঞ্চে বসে আড্ডা দিচ্ছিলেন। এ সময় তিন-চারটি মোটরসাইকেলে করে ৭-৮ জন হেলমেট পরিহিত ব্যক্তি সেখানে আসে। তারা খুব কাছ থেকে আক্তার ঢালীকে হত্যার উদ্দেশ্যে গুলি করে।

গুলিটি তার ডান কান ভেদ করে অপর পাশ দিয়ে বের হয়ে যায়। এরপর স্থানীয়দের মধ্যে আতঙ্ক সৃষ্টি করতে দুর্বৃত্তরা পরপর আরও তিন রাউন্ড গুলি ছোড়ে। এতে উপস্থিত লোকজন দিগ্বিদিক ছুটতে থাকেন।

দুর্বৃত্তরা ঘটনাস্থল ত্যাগ করার পর স্থানীয়রা আক্তার ঢালীকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ হাসপাতালের মর্গে পাঠানো হয়।

স্থানীয় একটি সূত্র জানায়, চলতি বছরের ১৫ আগস্ট রাতে শহীদের মোড়ে জয় ঢালীকে জবাই ও গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা। এ ঘটনায় জয় ঢালীর বাবা আক্তার ঢালী বাদী হয়ে মামলা করেন। হত্যাকাণ্ডের ৫১ দিনের মাথায় বাড়ির পাশে তাকে গুলি করে হত্যা করা হলো।

ঘটনার পর এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। প্রয়োজন ছাড়া কেউ বাড়ির বাইরে বের হচ্ছেন না বলে স্থানীয়রা জানিয়েছেন।

জানতে চাইলে খুলনা জেলা পুলিশ সুপার সরকার ওমর ফারুক বলেন, ‘হত্যাকাণ্ড সম্পর্কে আমাদের কাছে বিভিন্ন ধরনের তথ্য-উপাত্ত আসছে। সেগুলো বিচার-বিশ্লেষণ করা হচ্ছে। ঘটনার সঙ্গে যারা জড়িত, তাদের গ্রেপ্তারে পুলিশ অভিযান শুরু করেছে।’

এদিকে, গত ১৫ আগস্ট জয় ঢালীকে হত্যার পর পুলিশ তাকে ‘বি’ কোম্পানির সদস্য হিসেবে উল্লেখ করলেও সোমবার ছাত্রদলের এক বিবৃতিতে তাকে সংগঠনটির সক্রিয় কর্মী বলে দাবি করা হয়েছে।

রূপসা উত্তর উপজেলা ছাত্রদলের সদস্যসচিব ও জেলা যুগ্ম আহ্বায়ক ইমতিয়াজ আলী সুজন স্বাক্ষরিত ওই বিবৃতিতে বলা হয়, ‘মৃত মো. জয় ঢালী জাতীয়তাবাদী ছাত্রদল রূপসা উত্তর উপজেলা শাখার সক্রিয় কর্মী ছিলেন। গত ১৫ আগস্ট আনুমানিক রাত ৮টা ২০ মিনিটে বাড়ির পাশে শহীদের মোড়ে চিহ্নিত সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ীদের দ্বারা তিনি হত্যার শিকার হন।’

বিবৃতিতে আরও বলা হয়, ‘বিগত স্বৈরাচার হাসিনা বিরোধী আন্দোলনে রাজপথে তার ভূমিকা ছিল অপরিসীম। খুলনার রাজপথে আন্দোলন-সংগ্রামে তিনি ছিলেন সাহসী বীর। মামলা, হামলা ও পুলিশের বুলেটের সামনে থেকেও তিনি আন্দোলন-সংগ্রাম চালিয়ে গেছেন। ছাত্রদল রূপসা উত্তর উপজেলা শাখার অধীনে আন্দোলন-সংগ্রাম করতে গিয়ে তিনি একাধিকবার পুলিশের নির্যাতন ও হামলা-মামলার শিকার হয়েছেন।’

বিবৃতিতে উল্লেখ করা হয়, ২০২৩ সালের ৬ ডিসেম্বর বিশেষ ক্ষমতা আইনে দায়ের করা রূপসা জিআর-২৪৬/২৩ মামলায় জয় ঢালী ২৬ নম্বর আসামি হিসেবে ২৫ দিন জেল হাজতে ছিলেন। একই মামলায় তার বাবা মো. আক্তার ঢালী ৩০ নম্বর এবং বড় ভাই মো. লিটু ঢালী ২৯ নম্বর আসামি ছিলেন।

বিবৃতিতে জয় ঢালী ও তার পরিবারকে বিএনপির আদর্শের পরিবার দাবি করে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার আহ্বান জানানো হয়।

এসএস/আরএন

Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement