ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
সৌদিতে হুতিদের হামলায় বাংলাদেশি নিহত
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: সোমবার, ৫ অক্টোবর, ২০২৬, ৭:০০ পিএম
সংগৃহীত ছবি
X
Advertisement

সংগৃহীত ছবি

সৌদি আরবের পূর্বাঞ্চলীয় প্রদেশের আল খুরাইস এলাকায় হুথিদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় মো. সজিব হোসেন নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন। তিনি কুমিল্লার বাসিন্দা ছিলেন।

রোববার (অক্টোবর ৪) সৌদি আরবের রাষ্ট্রীয় মালিকানাধীন তেল ও গ্যাস কোম্পানি সৌদি আরামকোর একটি স্থাপনায় এ হামলা হয়। হামলায় সজিব হোসেন নিহত হন বলে জানিয়েছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়।

বাংলাদেশি নাগরিকের প্রাণহানিতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করে হামলার তীব্র নিন্দা জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। এক শোকবার্তায় সজিবের শোকসন্তপ্ত পরিবার ও স্বজনদের প্রতি আন্তরিক সমবেদনা জানানো হয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মাহমুদুল হাসান সোমবার জানান, সৌদি আরবে বাংলাদেশ দূতাবাস ইতোমধ্যে সজিবের পরিবারের সদস্য ও নিয়োগকর্তার সঙ্গে যোগাযোগ করেছে এবং প্রয়োজনীয় সহযোগিতা দিচ্ছে।

তিনি জানান, সজিবের মরদেহের আনুষ্ঠানিক প্রক্রিয়া সম্পন্ন করে দেশে পাঠানোর বিষয়ে সংশ্লিষ্ট সৌদি কর্তৃপক্ষের সঙ্গে দূতাবাস প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছে।

এসএস

Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement