ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 সোমবার, ৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
শেষ বলের দুই রানে বাংলাদেশের হার
✎
⏲ প্রকাশিত: সোমবার, ৫ অক্টোবর, ২০২৬, ৬:৫২ পিএম
সংগৃহীত ছবি
X
Advertisement

সংগৃহীত ছবি

ত্রিদেশীয় সিরিজে শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ নারী দলের কাছে শেষ বলে ৪ উইকেটে হেরেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী দল। জয়ের জন্য ১২০ রানের লক্ষ্য দেওয়া বাংলাদেশ ম্যাচের শেষ ওভার পর্যন্ত লড়াই করলেও শেষ বলে দুই রান নিয়ে জয় নিশ্চিত করে লঙ্কান মেয়েরা।

সোমবার (অক্টোবর ৫) ফয়সালাবাদের ইকবাল স্টেডিয়ামে টসে হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১১৯ রান করে বাংলাদেশ। শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে যুবা টাইগ্রেসরা। ইনিংসের দ্বিতীয় ওভারে ৬ বলে ১ রান করে মাইমুনা নাহের এবং সপ্তম ওভারে ২৪ বলে ১৬ রান করে অচেনা জান্নাত ফেরেন। পরের ওভারে রানের খাতা খোলার আগেই বিবি আয়েশা আউট হলে ২৮ রানে ৩ উইকেট হারায় বাংলাদেশ।

চতুর্থ উইকেটে অধিনায়ক সাদিয়া ইসলাম ও নিশিতা আক্তার নিশি ৪১ বলে ৫৬ রানের জুটি গড়ে দলকে বিপর্যয় থেকে টেনে তোলেন। ১৫তম ওভারে ২২ বলে চারটি বাউন্ডারি ও দুটি ছক্কায় ৩৯ রান করে আউট হন সাদিয়া। নিশিতা রানআউট হওয়ার আগে করেন ৩৫ বলে ২৬ রান। পরে সাদিয়া আক্তার ১৮ বলে ১৮, ফারজানা ইয়াসমিন ৭ বলে ৬ এবং কুমারি শ্রীবণী রাণী ৫ বলে ৩ রান করেন।

১২০ রানের লক্ষ্য তাড়ায় শুরুতেই উইকেট হারায় শ্রীলঙ্কা। ১০ বলে ৪ রান করে আউট হন ওপেনার নেটমি উপেক্ষা। এরপর সাঞ্জানা কাভিন্দি ও ভিমুক্সা বালাসুরিয়ার ৬২ রানের জুটি শ্রীলঙ্কাকে ম্যাচে ফেরায়। কাভিন্দি ৪৬ বলে চারটি বাউন্ডারি ও দুটি ছক্কায় ৪৮ রান করে আউট হন। বালাসুরিয়া করেন ২৬ বলে ২১ রান।

এরপর মানুদি নানায়েকারা ১১, শসিনী গিমহানি ৮ এবং প্রমোদী মাথসারা ১১ বলে ৯ রান করে দলকে জয়ের কাছে নিয়ে যান। শেষ পর্যন্ত সেওমিনি ১০ ও লিমানসা ২ রানে অপরাজিত থেকে ম্যাচের শেষ বলে দুই রান নিয়ে শ্রীলঙ্কার জয় নিশ্চিত করেন। ম্যাচসেরা হন সাঞ্জানা কাভিন্দি।

বাংলাদেশের বোলারদের মধ্যে নিশিতা আক্তার নিশি দুটি এবং ফারজানা ইয়াসমিন ও আফরিন মিম একটি করে উইকেট নেন।

ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচে স্বাগতিক পাকিস্তানকে বড় ব্যবধানে হারিয়েছিল বাংলাদেশ। আগামীকাল নিজেদের তৃতীয় ম্যাচে আবারও পাকিস্তানের মুখোমুখি হবে যুবা টাইগ্রেসরা।

এসএস
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement