ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
রোনালদোহীন পর্তুগালের জয়যাত্রা অব্যাহত
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: সোমবার, ৫ অক্টোবর, ২০২৬, ৮:১৭ এএম
সংগৃহীত ছবি
X
Advertisement

সংগৃহীত ছবি


ক্রিস্টিয়ানো রোনালদোকে ছাড়াই উয়েফা নেশন্স লিগে দারুণ ছন্দ ধরে রেখেছে পর্তুগাল। নরওয়েকে ২-১ গোলে হারিয়ে টানা চতুর্থ জয় তুলে নিয়েছে তারা। এই জয়ে গ্রুপের শীর্ষস্থান আরও মজবুত করেছে পর্তুগাল।

ম্যাচে অবশ্য শুরুটা ভালো হয়নি পর্তুগালের। ৩৬ মিনিটে ক্রিস্টোফার আজেরের গোলে এগিয়ে যায় নরওয়ে। তবে পিছিয়ে পড়ার পর দ্রুত ঘুরে দাঁড়ায় পর্তুগিজরা। দুই মিনিটের মধ্যেই জোয়াও ক্যানসেলো গোল করে ম্যাচে সমতা ফেরান।

দ্বিতীয়ার্ধে দুই দলই জয়সূচক গোলের জন্য মরিয়া হয়ে ওঠে। শেষ পর্যন্ত ৭৯ মিনিটে গনসালো রামোসের গোলে এগিয়ে যায় পর্তুগাল। এরপর নরওয়ে চেষ্টা করলেও আর সমতা ফেরাতে পারেনি। শেষ দিকে দশজনের দল নিয়েও জয় ধরে রাখে পর্তুগাল।

রোনালদো না থাকলেও দলের আক্রমণভাগে ধার কমেনি। নেশন্স লিগে নিজেদের আগের ম্যাচগুলোতেও দারুণ পারফরম্যান্স দেখিয়েছে পর্তুগাল। ফলে গ্রুপপর্বে তাদের অবস্থান এখন বেশ শক্তিশালী।

এদিকে নেশন্স লিগের আরেক ম্যাচে জার্মানিকে গোলশূন্য ড্রয়ে আটকে দিয়েছে গ্রিস। বল দখল ও আক্রমণে এগিয়ে থেকেও গ্রিসের রক্ষণ ভাঙতে পারেনি জার্মানি। ফলে পূর্ণ তিন পয়েন্টের বদলে এক পয়েন্ট নিয়েই মাঠ ছাড়তে হয়েছে তাদের।

অন্যদিকে সার্বিয়াকে ২-১ গোলে হারিয়েছে নেদারল্যান্ডস। গুরুত্বপূর্ণ এই জয়ে গ্রুপের লড়াইও জমে উঠেছে।


এফএস
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement