ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 সোমবার, ৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
এনসিএলে রুয়েলের পাঁচ উইকেট, ৯৪ রানে অলআউট বরিশাল
✎ অবজারভার প্রতিবেদক
⏲ প্রকাশিত: রবিবার, ৪ অক্টোবর, ২০২৬, ৬:৫৯ পিএম
সংগৃহীত ছবি
X
Advertisement

সংগৃহীত ছবি

জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) প্রথম রাউন্ডের দ্বিতীয় দিনে বল হাতে দাপট দেখিয়েছে খুলনা। পেসার রুয়েল মিয়ার পাঁচ উইকেটে বরিশাল মাত্র ৯৪ রানে অলআউট হয়েছে। অন্যদিকে, রাজশাহীর বিপক্ষে সেঞ্চুরি করে চট্টগ্রামকে শক্ত অবস্থানে রেখেছেন মাহমুদুল হাসান জয়।

বরিশালের বিপক্ষে ৫ উইকেটে ৩২৮ রান নিয়ে দ্বিতীয় দিন শুরু করা খুলনা প্রথম ইনিংসে ৪২৬ রান সংগ্রহ করে। আফিফ হোসেন তুলে নেন অর্ধশতক। এরপর বল হাতে ঝড় তোলেন রুয়েল। তাঁর পাঁচ উইকেটের সামনে দাঁড়াতেই পারেননি বরিশালের ব্যাটাররা।

অধিনায়ক ইফতেখার হোসেন ইফতি ছাড়া কেউই তেমন প্রতিরোধ গড়তে পারেননি। ইফতি করেন ৪৪ রান। খুলনার হয়ে রুয়েলের সঙ্গে বোলিংয়ে দারুণ ভূমিকা রাখেন মেহেদী হাসান রানা ও শেখ পারভেজ। দুজনই নেন তিনটি করে উইকেট।

মাত্র ৯৪ রানে অলআউট হয়ে ৩৩২ রানে পিছিয়ে পড়ে বরিশাল। ফলে ফলোঅনে যেতে হয় তাদের। দ্বিতীয় ইনিংসেও শুরুটা ভালো হয়নি। দিন শেষে ২ উইকেটে ৪৩ রান করেছে বরিশাল। ইনিংস হার এড়াতে এখনও তাদের প্রয়োজন ২৮৯ রান।

অন্য ম্যাচে রাজশাহীর বিপক্ষে ব্যাট হাতে আলো ছড়িয়েছেন মাহমুদুল হাসান জয়। ৬ উইকেটে ২৯০ রান নিয়ে দ্বিতীয় দিন শুরু করা রাজশাহী প্রথম ইনিংসে ৩৬৪ রানে অলআউট হয়। চট্টগ্রামের হয়ে হাসান মুরাদ নেন চার উইকেট, এনামুল হক আশিক নেন তিনটি।

জবাবে উদ্বোধনী জুটিতেই ম্যাচের নিয়ন্ত্রণ নেওয়ার আভাস দেয় চট্টগ্রাম। মাহমুদুল হাসান জয় ও সাদিকুর রহমান দিন শেষ করেছেন অবিচ্ছিন্ন জুটিতে। জাতীয় দল থেকে বাদ পড়া জয় ১৬৬ বলে পূর্ণ করেন প্রথম শ্রেণির ক্রিকেটে নিজের সপ্তম সেঞ্চুরি। একই সঙ্গে ৩ হাজার রানও পূর্ণ করেন তিনি।

দিন শেষে জয় ১৭০ বলে ১০২ রানে অপরাজিত। সাদিকুর রহমান ১২টি চারে ৮৬ রানে অপরাজিত আছেন। কোনো উইকেট না হারিয়ে ১৯০ রান করেছে চট্টগ্রাম। রাজশাহীর চেয়ে এখনো ১৭৪ রানে পিছিয়ে তারা।

এসএস

Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement