ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
রাঙ্গামাটিতে এলপিজি সংকট, ফিলিং স্টেশনে দীর্ঘ সারি
✎ অবজারভার প্রতিনিধি
⏲ প্রকাশিত: শনিবার, ৩ অক্টোবর, ২০২৬, ৩:৫৬ পিএম
X
Advertisement

রাঙ্গামাটিতে দেখা দিয়েছে এলপিজি গ্যাসের সংকট। চাহিদার তুলনায় সরবরাহ কম থাকায় বিভিন্ন ফিলিং স্টেশনে এলপিজি নিতে দীর্ঘ লাইনে দাঁড়াতে হচ্ছে সিএনজি ও এলপিজিচালিত যানবাহনের চালকদের। ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও অনেকে প্রয়োজনীয় গ্যাস না পাওয়ায় ভোগান্তিতে পড়েছেন।

শনিবার সকাল থেকে রাঙ্গামাটি শহরের বনরুপার হিল ভিউ ফিলিং স্টেশনে এলপিজি নিতে যানবাহনের দীর্ঘ সারি দেখা গেছে। গ্যাস সরবরাহ কখন স্বাভাবিক হবে, তা নিয়ে অনিশ্চয়তায় রয়েছেন চালকেরা। অনেক চালক একাধিক ফিলিং স্টেশনে ঘুরেও গ্যাস না পাওয়ার অভিযোগ করেছেন।

চালকদের সঙ্গে কথা বলে জানা গেছে, এলপিজির সরবরাহ কম থাকায় প্রতিদিনই দীর্ঘ সময় ফিলিং স্টেশনে অপেক্ষা করতে হচ্ছে। এতে তাঁদের কর্মঘণ্টা নষ্ট হওয়ার পাশাপাশি যাত্রী পরিবহনেও প্রভাব পড়ছে। দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থেকেও পর্যাপ্ত গ্যাস না পাওয়ায় আয় কমে যাওয়ার কথাও জানিয়েছেন অনেকে।

একজন সিএনজি চালক বলেন, ‘গ্যাসের জন্য দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে। কখন গ্যাস পাওয়া যাবে, তারও কোনো নিশ্চয়তা নেই। এতে গাড়ি চালানোর সময় কমে যাচ্ছে এবং আয়েও প্রভাব পড়ছে।’

ফিলিং স্টেশন-সংশ্লিষ্টরা জানান, সরবরাহ স্বাভাবিক না থাকায় চাহিদা অনুযায়ী এলপিজি সরবরাহ করা সম্ভব হচ্ছে না। সরবরাহ বাড়লে পরিস্থিতি স্বাভাবিক হবে বলে আশা করছেন তাঁরা।

এদিকে, এলপিজির সংকট দ্রুত নিরসন করে সরবরাহ স্বাভাবিক করার দাবি জানিয়েছেন চালকেরা। তাঁদের মতে, সরবরাহ স্বাভাবিক হলে ফিলিং স্টেশনে দীর্ঘ সারি ও ভোগান্তি কমার পাশাপাশি রাঙ্গামাটি শহরের যানবাহন চলাচলও স্বাভাবিক হবে।

এসআই/আরএন
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement