ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
অবশেষে রূপপুর বিদ্যুৎকেন্দ্রের ইউরেনিয়ামের দ্বিতীয় চালান এল
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: শনিবার, ৩ অক্টোবর, ২০২৬, ৮:১২ এএম
সংগৃহীত ছবি
X
Advertisement

সংগৃহীত ছবি

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের দ্বিতীয় চালানের ইউরেনিয়াম নিয়ে বিশেষ কার্গো বিমান রাশিয়া থেকে ঢাকায় পৌঁছেছে। শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে কার্গো বিমানটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আসে বলে জানায় বিমানবন্দর কৃর্তপক্ষ। 

এর আগে, ২৪ সেপ্টেম্বর ইউরেনিয়াম আনার সব ধরনের প্রস্তুতি নেওয়া হলেও তা বাতিল হয়। বিশেষ কার্গো বিমানটিকে পাকিস্তান তাদের আকাশপথ ব্যবহার করার অনুমতি না দেওয়ায় সেটি আসতে পারেনি। 

তবে, পরে পাকিস্তানের অনুমতি পাওয়া যায়। 

রাশিয়া থেকে কাজাখস্তান, কিরগিজস্তান, তাজিকিস্তান, আফগানিস্তান, পাকিস্তান, ভারত হয়ে ঢাকার শাহজালাল বিমানবন্দরে পৌঁছায় কার্গোটি। বিমানবন্দর থেকে বিশেষ নিরাপত্তায় পাবনার রূপপুরে নেওয়া হবে ইউরেনিয়াম

চলতি বছর দ্বিতীয় ইউনিটের জন্য ইউরেনিয়ামের ৭টি এবং প্রথম ইউনিটের জন্য ২টি চালান আসবে। 

Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement