ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
লালমনিরহাটে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত নারীর মৃত্যু
✎ অবজারভার প্রতিনিধি
⏲ প্রকাশিত: শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬, ৬:৪৯ পিএম
X
Advertisement

লালমনিরহাটের আদিতমারীতে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতপরিচয় এক নারীর মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুরে আদিতমারী উপজেলার খাতাপাড়া-দৌলজোড় এলাকায় ট্রেনে কাটা পড়ে ওই নারীর মৃত্যু হয়।

স্থানীয়রা জানান, সান্তাহার থেকে ছেড়ে আসা বুড়িমারীগামী করতোয়া এক্সপ্রেস ট্রেনটি লালমনিরহাট স্টেশন অতিক্রম করে আদিতমারীর দিকে যাওয়ার সময় খাতাপাড়া-দৌলজোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীদের মতে, ওই নারী আগে থেকেই রেললাইনের ওপর বসে ছিলেন। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

খবর পেয়ে প্রথমে আদিতমারী থানা পুলিশ ঘটনাস্থলে আসে। পরে লালমনিরহাট রেলওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে এসে নিহতের মরদেহ উদ্ধার করে লালমনিরহাট সদর হাসপাতালে পাঠায়। নিহতের হাত, পা ও মাথা বিচ্ছিন্ন হয়ে বিভিন্ন স্থানে ছড়িয়ে-ছিটিয়ে পড়ায় এখন পর্যন্ত ওই নারীর নাম-পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।

লালমনিরহাট রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহতের হাত, পা ও মাথা বিচ্ছিন্ন হয়ে যাওয়ায় তাঁর পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। পরিচয় শনাক্তের চেষ্টা চলছে এবং এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এমএস/আরএন
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement