ফেনী পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রী তারেক রহমান তাঁর দিনব্যাপী সফরে ফেনী জেলায় পৌঁছেছেন। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর ফেনী জেলায় তাঁর মায়ের বাড়ীতে এটিই তাঁর প্রথম সফর।
আজ বৃহস্পতিবার (১ অক্টোবর, ২০২৬) সকালে তিনি সড়কপথে ঢাকার গুলশানের বাসভবন থেকে ফেনীর উদ্দেশে রওনা হন,পথে নারায়নগঞ্জ ও কুমিল্লা সহ মহাসড়কে ব্যাপক উৎসাহ,উচ্ছাসের মধ্যে, নির্ধারিত সময় অনুযায়ী দুপুর সাড়ে ১২টার দিকে ফেনীর পরশুরাম উপজেলার ঘাটঘর মুহুরী ব্রিজ এলাকায় পৌঁছান।
প্রধানমন্ত্রীর এই সফরকে কেন্দ্র করে পুরো জেলায় ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়েছে যেহেতু এটি তার নানার বাড়ী। দিনব্যাপী এই সফরে তিনি বেশ কিছু গুরুত্বপূর্ণ কর্মসূচিতে অংশ নিচ্ছেন:
• মুহুরী-কহুয়া প্রকল্প উদ্বোধন: পরশুরামে পৌঁছানোর পর তিনি ১,৫৪২.১৬ কোটি টাকা ব্যয়ের ‘মুহুরী-কহুয়া বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ প্রকল্পের পুনর্বাসন (১ম পর্যায়)’ কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন।
• বৃক্ষরোপণ কর্মসূচি: দুপুর ১টা ৩০ মিনিটে ফুলগাজীর বেগম খালেদা জিয়া মহিলা কলেজ প্রাঙ্গণে একটি বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেবেন।
• জাতীয় গ্রিডে সৌরবিদ্যুৎ সংযোগ: দুপুর ২টায় ফুলগাজী জেলা পরিষদ ডাকবাংলোতে সরকারি ভবনগুলোতে স্থাপিত রুফটপ সোলার সিস্টেম থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ কার্যক্রমের উদ্বোধন করবেন।
• কার্ড ও সম্মানী বিতরণ: বিকেল ৩টা ৩০ মিনিটে ফুলগাজী সরকারি পাইলট হাই স্কুল মাঠে আয়োজিত জনসভায় তিনি ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড এবং ইমাম, মুয়াজ্জিন ও অন্যান্য ধর্মীয় উপাসনালয়ের সেবকদের মাঝে সম্মানী ভাতা বিতরণ করবেন।
সকল কর্মসূচি সম্পন্ন করে আজ বিকেলেই সড়কপথে তাঁর ঢাকায় ফিরে আসার কথা রয়েছে।