ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
স্কুল ফিডিংয়ের দুধ চুরি, প্রধান শিক্ষককে শোকজ
✎ অবজারভার প্রতিনিধি
⏲ প্রকাশিত: বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬, ৮:০৮ পিএম
সংগৃহীত ছবি
X
Advertisement

সংগৃহীত ছবি

পিরোজপুরের নেছারাবাদে শিক্ষার্থীদের জন্য বরাদ্দের স্কুল ফিডিংয়ের ৩০ প্যাকেট দুধ সরিয়ে ফেলার ঘটনা ঘটেছে। এ ঘটনা জানাজানির পর ২৭ প্যাকেট দুধ ফেরত দিয়েছেন অভিযুক্ত নাদিম ও তার সহযোগীরা। এ ঘটনায় বিদ্যালয়ের প্রধান শিক্ষককে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দেওয়া হয়েছে।

বুধবার (৩০ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে ওই যুবকসহ অভিযুক্ত বাকি বন্ধুরা দুধগুলো ফেরত দিয়ে যান।

বিদ্যালয়ের শিক্ষকরা বলছেন, অভিযুক্তরা ৩০ প্যাকেট দুধ নিয়ে তার মধ্যে তিন বন্ধু তিন প্যাকেট খেয়েছে। বাকি দুধ ভাগবাটোয়ারা করে বাসায় নিয়ে যায়। পরে খবরটি ছড়িয়ে পড়লে বুধবার সকালে সেই দুধ ফেরত দিয়ে যায়।

এদিকে বিদ্যালয় থেকে দুধ চুরি হলেও বিষয়টি শিক্ষা অফিসকে অবগত না করায় প্রধান শিক্ষককে শোকজ করা হয়েছে। নেছারাবাদ উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. মাইনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

শোকজে প্রধান শিক্ষক মো. নুরুল ইসলামকে তিন কর্মদিবসের মধ্য লিখিত জবাব দিতে বলা হয়েছে। এরআগে শুক্রবার (২৫ সেপ্টেম্বর) ১৪৮ নম্বর দক্ষিণ বিন্না কাইলান্তরি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।

অভিযুক্তরা হলেন স্থানীয় ‘বিন্না ইয়ংমেন্স ক্লাব’ এর সাংস্কৃতিক সম্পাদক নাদিম মাহমুদ ও তার দুই বন্ধু। তবে অভিযুক্ত নাদিম দাবি করেছেন, তিনি ও তার বন্ধুরা মাত্র তিন প্যাকেট দুধ নিয়ে খেয়েছেন। দুধগুলো শিশু শিক্ষার্থীদের জন্য বরাদ্দ ছিল, এটি তারা জানতেন না।

বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা মোসা. আশা বলেন, শুক্রবার বিদ্যালয়ে স্থানীয় বিএনপির কয়েকজন নেতা-কর্মী আসেন। তাদের আপ্যায়নে শিক্ষকরা ব্যস্ত থাকার সুযোগে লাইব্রেরিতে রাখা শিশুদের স্কুল ফিডিংয়ের দুধ নিয়ে যাওয়ার ঘটনা ঘটে।

তার দাবি, নাদিমসহ স্থানীয় তিন যুবক ৩০ প্যাকেট দুধ নিয়ে যান। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দুধ চুরির বিষয়টি ধরা পড়ে। বুধবার খবরটি ছড়িয়ে পড়লে নাদিম ও তার সহযোগীরা ২৭ প্যাকেট দুধ ফেরত দিয়ে যান।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নুরুল ইসলাম জানান, শুক্রবার বিন্নায় নৌকাবাইচ অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে পুলিশ ও স্থানীয় বিএনপি নেতারা বিদ্যালয়ে আসায় অতিথিদের বসার ব্যবস্থা করতে স্কুল খুলে দেওয়া হয়। শিক্ষকরা তাদের আপ্যায়নে ব্যস্ত থাকার সময় তিনি ওয়াশরুমে যান। এ সুযোগে লাইব্রেরিতে রাখা ৭৯ প্যাকেট দুধের মধ্যে ৩০ প্যাকেট নাদিম ও তার দুই বন্ধু গোপনে নিয়ে যান।

তিনি আরও বলেন, ‘বুধবার সকালে ২৭ প্যাকেট দুধ তারা ফেরত দিয়ে গেছে। মাঝখান থেকে আমাকে শোকজ খেতে হলো।’

নেছারাবাদ উপজেলা শিক্ষা কর্মকর্তা মাইনুল ইসলাম বলেন, ঘটনা ঘটেছে শুক্রবার। অথচ এই কয়দিনে আমাদের অফিসে বিষয়টি জানানো হয়নি। এ কারণে প্রধান শিক্ষককে শোকজ করা হয়েছে।

টিআই
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement