ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
২০২৮ সালের মধ্যে ঢাকা-সিলেট মহাসড়কের ৯০% কাজ শেষ হবে: মুক্তাদির
✎ অবজারভার প্রতিবেদক
⏲ প্রকাশিত: বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬, ৭:৫৭ পিএম
সংগৃহীত ছবি
X
Advertisement

সংগৃহীত ছবি

ঢাকা-সিলেট মহাসড়ক ছয় লেনে উন্নীতকরণ প্রকল্পের ৯০ শতাংশ কাজ ২০২৮ সালের ডিসেম্বরের মধ্যে শেষ হবে বলে জানিয়েছেন বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

বুধবার (৩০ সেপ্টেম্বর) বিকেলে হবিগঞ্জ পৌরসভা মাঠে জেলা বিএনপি আয়োজিত প্রতিবাদ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, সিলেট থেকে হবিগঞ্জ পর্যন্ত যেসব স্থানে জমি অধিগ্রহণের কারণে মহাসড়কের কাজ ধীরগতিতে চলছে, সেসব এলাকার অধিগ্রহণ প্রক্রিয়া দ্রুত শেষ করা হবে।

সিলেট বিভাগের উন্নয়ন প্রসঙ্গে খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, আগামী একনেক সভায় ৫ হাজার ৩২৬ কোটি টাকার একটি প্রকল্প অনুমোদনের জন্য তোলা হবে। এর আওতায় হবিগঞ্জের সব উপজেলার সড়ক উন্নয়নের কাজ সম্পন্ন করার উদ্যোগ নেওয়া হবে।

তিনি বলেন, স্বাধীনতার পর সিলেট বিভাগের জন্য এত বড় উন্নয়ন প্রকল্প আর কোনো সরকার নেয়নি। উন্নয়ন কর্মকাণ্ডের মাধ্যমে বিএনপি মানুষের প্রত্যাশা পূরণ করবে।

সভায় সংরক্ষিত আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শাম্মী আক্তারের সভাপতিত্বে বক্তব্য দেন সংসদ সদস্য ডা. আবু মনসুর সাওখাত হাসান জীবন, সংসদ সদস্য সৈয়দ মো. ফয়সল এবং বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সিলেট বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকীসহ অন্যরা।

এসএস

Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement