ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
বাগেরহাটে ২১ লাখ টাকার গ্যাস সিলিন্ডার জব্দ
✎ অবজারভার প্রতিনিধি
⏲ প্রকাশিত: বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬, ৬:৫৫ পিএম
সংগৃহীত ছবি
X
Advertisement

সংগৃহীত ছবি

বাগেরহাটের চিতলমারীতে লাইসেন্সের নির্ধারিত সীমার অতিরিক্ত ও মেয়াদোত্তীর্ণ ২ হাজার ৪২টি গ্যাস সিলিন্ডার জব্দ করেছে জেলা গোয়েন্দা পুলিশ। এসব সিলিন্ডারের আনুমানিক মূল্য ২১ লাখ ৮১ হাজার ২০০ টাকা।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) রাতে উপজেলা পরিষদ মোড়ের মেসার্স রোহা এন্টারপ্রাইজে অভিযান চালিয়ে সিলিন্ডারগুলো জব্দ করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে প্রতিষ্ঠানটির মালিক মো. রিয়াদ মুন্সিকে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

চিতলমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খাদিজা আক্তার এ দণ্ড দেন। তিনি জানান, লাইসেন্সের শর্ত অনুযায়ী প্রতিষ্ঠানটির মালিক সর্বোচ্চ ৪০টি গ্যাস সিলিন্ডার মজুত রাখতে পারেন। কিন্তু সেখানে ২ হাজার ৪২টি সিলিন্ডার পাওয়া যায়। এর মধ্যে ১৭৪টি পূর্ণ এবং ১ হাজার ৮৬৮টি খালি।

ইউএনও বলেন, এত বিপুলসংখ্যক সিলিন্ডার মজুত রাখার বিষয়ে মালিক সঠিক ব্যাখ্যা দিতে পারেননি। জব্দ করা বেশ কিছু সিলিন্ডারের মেয়াদ ২০২২ ও ২০২৪ সালেই শেষ হয়েছে। এসব সিলিন্ডার সরাসরি সংশ্লিষ্ট কোম্পানি থেকে সংগ্রহ করার কথা থাকলেও বাইরে থেকে রিফিল করানো হতো।

তিনি আরও বলেন, অতিরিক্ত সিলিন্ডার মজুত ও অন্যান্য অনিয়মের কারণে পেট্রোলিয়াম আইন, ২০১৬-এর ২০(১) ধারায় মালিককে কারাদণ্ড ও জরিমানা করা হয়েছে। অনুমোদিত ৪০টি সিলিন্ডার ছাড়া বাকি সিলিন্ডারগুলো জব্দ করে থানায় রাখা হয়েছে।

চিতলমারী থানার ওসি (তদন্ত) মিলন কুমার ঘোষ জানান, জব্দ করা সিলিন্ডারগুলো থানায় রাখা হয়েছে। প্রতিষ্ঠানটির মালিক রিয়াদ মুন্সিকে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

যেইউ/এসএস

Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement