ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
কক্সবাজারে ছাত্রদল নেতা হত্যা: ৭ জনের নাম উল্লেখ করে মামলা
✎ অবজারভার প্রতিনিধি
⏲ প্রকাশিত: মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬, ৯:১৮ পিএম
X
Advertisement

কক্সবাজারের চকরিয়ায় ছাত্রদল নেতা ইসফাতুল ইসলাম জিসান হত্যার ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। মামলায় দুই নারীসহ সাতজনের নাম উল্লেখ করা হয়েছে। এছাড়া অজ্ঞাতনামা আরও কয়েকজনকে আসামি করা হয়েছে।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বিকেল ৫টায় বিষয়টি নিশ্চিত করেছেন চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান।

তিনি জানান, মামলায় এখনো পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি। ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে চকরিয়ার সুবজবাগ এলাকা থেকে চারজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছিল। তবে তারা মামলার এজাহারভুক্ত আসামি না হওয়ায় রাতেই তাদের ছেড়ে দেওয়া হয়। মামলাটি তদন্তাধীন রয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে।

এদিকে, জিসান হত্যাকাণ্ডের ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। নিহতের বাবা নাজেম উদ্দিন বলেন, “আমার ছেলেকে অপহরণের পর নির্যাতন চালিয়ে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। আমি এ হত্যাকাণ্ডের বিচার চাই।”

গত রবিবার (২৭ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টার দিকে চকরিয়ার কাকারা মাঝের স্টেশন এলাকা থেকে একটি সাদা মাইক্রোবাসে করে অজ্ঞাত ব্যক্তিরা ছাত্রদল নেতা ইসফাতুল ইসলাম জিসানকে তুলে নিয়ে যায়। তুলে নেওয়ার চার ঘণ্টা পর চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের কচ্ছপিয়া ঢালা এলাকা থেকে তাঁর মরদেহ উদ্ধার করে পুলিশ।

এসইউ/আরএন
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement