ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
১০ বছরে পা দিল জয়, জন্মদিনে অপুর বিশেষ উপহার
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬, ১:২৫ পিএম
সংগৃহীত ছবি
X
Advertisement

সংগৃহীত ছবি

প্রাক্তন তারকা দম্পতি শাকিব খান ও অপু বিশ্বাসের একমাত্র ছেলে আব্রাম খান জয়। গতকাল ছিল তার জন্মদিন, ১০ বছরে পা রেখেছে সে। বিশেষ এ দিনে ছেলেকে জন্মদিনের বিশেষ উপহার দিয়েছেন অপু।

জন্মদিনের আনন্দ আরও স্মরণীয় করে রাখতে এদিন জয়কে নিয়ে ঘুরতে বেরিয়েছেন অভিনেত্রী। সোমবার (২৮ সেপ্টেম্বর) নিজের ফেসবুক অ্যাকাউন্টে ছেলের সঙ্গে একটি ছবি প্রকাশ করেছেন তিনি। যেখানে দেখা যায়, একটি উড়োজাহাজের সামনে দাঁড়িয়ে হাসিমুখে মা-ছেলে। অপুর পরনে ছিল গোলাপী কাজের সালোয়ার-কামিজ ও রোদচশমা। অন্যদিকে, জয়কে দেখা যায় কালো টি-শার্ট, কালো প্যান্ট, রোদচশমা ও কালো মাস্ক পরা অবস্থায়।

ছবিটি প্রকাশ করে ভালোবাসার ইমোজি দিয়ে ক্যাপশনে অপু লেখেন, ‘ফ্লাই টু কক্সবাজার, আব্রাম খান জয় বার্থডে স্পেশাল ট্রিপ।’ অর্থাৎ, জয়ের ১০ম জন্মদিন উপলক্ষ্যে কক্সবাজারে পাড়ি জমিয়েছেন মা-ছেলে।

ছেলের জন্মদিনের আনন্দ ভাগ করে নিতে অপু যে এমন বিশেষ আয়োজন করেছেন, তাতে বেশ উচ্ছ্বসিত অনুরাগীরা। জন্মদিনে জয়কে শুভেচ্ছায় ভাসিয়েছেন বাবা-মায়ের এই শুভার্থীরাও।

এর আগে, রোববার (২৭ সেপ্টেম্বর) জন্মদিনের প্রথম প্রহরে ছেলেকে শুভেচ্ছা জানিয়ে আবেগঘন পোস্ট দেন অপু। নিজের সঙ্গে জয়ের কয়েকটি ছবি প্রকাশ করে তিনি লেখেন, ‘শুভ জন্মদিন জয় বাবা। তুমি আমার জীবনের সেই মানুষ যার হাসিতে আমার পৃথিবী আলোকিত হয়। তুমি আমার জীবনের সবচেয়ে সুন্দর উপহার বাবা। শুভ জন্মদিন।’

ছেলের জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছেন বাবা শাকিব খানও। একটি ছবি প্রকাশ করে তিনি লেখেন, ‘জন্মদিনের অনেক শুভেচ্ছা, বাবা। তুমি যেন আকাশের নক্ষত্রের মতো উঁচুতে পৌঁছাতে পারো এবং তোমার প্রতিটি স্বপ্নকে বাস্তবে রূপ দিতে পারো।’

প্রসঙ্গত, ২০০৮ সালে বিয়ের পর ক্যারিয়ারের কারণে নিজেদের বিয়ের খবর গোপন রেখেছিলেন শাকিব খান ও অপু বিশ্বাস। ২০১৬ সালের ২৭ সেপ্টেম্বর কলকাতার একটি হাসপাতালে জন্ম নেয় তাঁদের সন্তান আব্রাম খান জয়। পরে ২০১৭ সালের ১০ এপ্রিল একটি টেলিভিশন চ্যানেলে হাজির হয়ে বিয়ে ও সন্তানের বিষয়টি প্রকাশ্যে আনেন অপু বিশ্বাস।

এসএফ
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement