ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
রাশমিকার ‘ক্রাশ’ বিজয়ের ওপর, জবাবে অভিনেতার মিষ্টি বার্তা
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১:৪৭ পিএম
সংগৃহীত ছবি
X
Advertisement

সংগৃহীত ছবি

বিয়ের পরও বিজয় দেবেরাকোন্ডার প্রতি নিজের ‘ক্রাশ’ কাটছে না। সামাজিক যোগাযোগমাধ্যমে এমনই মিষ্টি বার্তা দিয়েছেন অভিনেত্রী রাশমিকা মান্দান্না। জবাবে স্ত্রীকে নিয়ে ভালোবাসায় ভরা মন্তব্য করেছেন বিজয়ও।

রাশমিকা সম্প্রতি তাদের আসন্ন সিনেমা ‘রানাবালি’র ‘এন্ধাইয়া সামি’ গানের একটি ক্লিপ ইনস্টাগ্রাম স্টোরিতে শেয়ার করেন। সঙ্গে লেখেন, ‘এটা অবিশ্বাস্য যে সে পুরোপুরি আমার, তবু আমি তার ওপর ক্রাশ খাওয়া থামাতে পারি না।’

রাশমিকার ওই পোস্টের জবাবে বিজয় লেখেন, ‘আমি ভাগ্যবান। জয়াম্মাকে মিস করব। তবে তোমাকে সারাজীবনের জন্য পেয়েছি।’ সিনেমায় রাশমিকার চরিত্রের নাম জয়াম্মা।

রাশমিকা ও বিজয় ২০২৬ সালের ২৬ ফেব্রুয়ারি বিয়ে করেন। বিয়ের পর ‘রানাবালি’ সিনেমার মাধ্যমে প্রথমবারের মতো পর্দায় একসঙ্গে দেখা যাবে তাদের। রাহুল সংকৃত্যন পরিচালিত ছবিটি ১৮৭৬-৭৮ সালের মাদ্রাজ দুর্ভিক্ষের পটভূমিতে নির্মিত এবং ১৬ অক্টোবর প্রেক্ষাগৃহে মুক্তির কথা রয়েছে।

ছবিতে বিজয় নাম ভূমিকায় এবং রাশমিকা তার স্ত্রী ও সংগ্রামের সঙ্গী জয়াম্মার চরিত্রে অভিনয় করেছেন। ছবিতে আরও রয়েছেন আর্নল্ড ভোসলো।
 
  এফএস 
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement