ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
রক্তাক্ত হাত, রহস্যময় লুকে রণবীর
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ২:১১ পিএম
সংগৃহীত ছবি
X
Advertisement

সংগৃহীত ছবি

রণবীর কাপুরের রক্তমাখা হাত। পাশে নীল গাড়ি। মুখ পুরোপুরি দৃশ্যমান নয়। এমন রহস্যময় পোস্টার প্রকাশ করে দর্শকদের মধ্যে ব্যাপক কৌতূহল তৈরি করেছে সঞ্জয় লীলা বানসালীর বহুল প্রতীক্ষিত সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’।

বৃহস্পতিবার প্রকাশিত পোস্টারে গাড়ির জানালার পাশে রণবীরের রক্তাক্ত হাতটি বিশেষভাবে নজর কেড়েছে। পোস্টারের সঙ্গে লেখা হয়েছে ‘ওহ রুতবা, ওহ রওব, ওহ জুনুন!’ সিনেমাটি আগামী ২১ জানুয়ারি ২০২৭ প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে।

রণবীর কাপুর, আলিয়া ভাট ও ভিকি কৌশল অভিনীত সিনেমাটির দৃশ্যধারণের কাজ ইতোমধ্যে শেষ হয়েছে। দৃশ্যধারণ শেষ হওয়ার পর পুরো শিল্পী ও কলাকুশলীকে নিয়ে বিদায়পর্বেরও আয়োজন করেন বানসালী। এখন চলছে নির্মাণ-পরবর্তী কাজ।

সিনেমাটিতে রণবীর ও ভিকি কৌশলকে দুই সেনা কর্মকর্তার চরিত্রে দেখা যাবে বলে জানা গেছে। তাঁদের ঘিরে গড়ে উঠবে জটিল এক প্রেমের গল্প। এতে গুরুত্বপূর্ণ নারী চরিত্রে অভিনয় করছেন আলিয়া ভাট।

গত বছর থেকেই সিনেমাটির দৃশ্যধারণস্থল থেকে বিভিন্ন ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। বিশেষ করে রণবীর ও ভিকিকে বিমানবাহিনীর পোশাকে দেখা একটি ছবি ব্যাপক আলোচনার জন্ম দেয়।

‘লাভ অ্যান্ড ওয়ার’ রণবীর ও বানসালীর পুনর্মিলনের সিনেমা। ২০০৭ সালের ‘সাওয়ারিয়া’-এর পর আবার একসঙ্গে কাজ করছেন তাঁরা। অন্যদিকে আলিয়া ভাটের সঙ্গে বানসালীর এটি দ্বিতীয় সিনেমা। এর আগে তাঁরা ‘গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি’ সিনেমায় একসঙ্গে কাজ করেছেন।

রণবীরের পরবর্তী সিনেমার তালিকায় রয়েছে নীতেশ তিওয়ারির ‘রামায়ণ: প্রথম পর্ব’। এতে তাঁকে রামের চরিত্রে দেখা যাবে। সিনেমাটি আগামী ৬ নভেম্বর মুক্তি পাওয়ার কথা রয়েছে।


এফএস 
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement