ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
সম্পদ কমলেও ভারতের সবচেয়ে ধনী অভিনেতা শাহরুখ
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৬:৫১ পিএম
সংগৃহীত ছবি
X
Advertisement

সংগৃহীত ছবি

এক বছরে আনুমানিক ২ হাজার ৪৯০ কোটি রুপি সম্পদ কমেছে বলিউড বাদশাহ শাহরুখ খানের। তবে সম্পদের এই পতন সত্ত্বেও ভারতের সবচেয়ে ধনী অভিনেতার জায়গা ধরে রেখেছেন তিনি।

হুরুন ইন্ডিয়া রিচ লিস্ট ২০২৬-এর হিসাবে, শাহরুখ খান ও তার পরিবারের মোট সম্পদের পরিমাণ এখন প্রায় ১০ হাজার কোটি রুপি। গত বছরের তালিকায় এই সম্পদের পরিমাণ ছিল ১২ হাজার ৪৯০ কোটি রুপি। অর্থাৎ এক বছরে সম্পদ কমেছে প্রায় ২০ শতাংশ।

শাহরুখের সম্পদের বড় অংশ আসে অভিনয়ের বাইরের ব্যবসা থেকে। স্ত্রী গৌরী খানের সঙ্গে তিনি পরিচালনা করেন রেড চিলিজ এন্টারটেইনমেন্ট। চলচ্চিত্র প্রযোজনার পাশাপাশি প্রতিষ্ঠানটি ভিজ্যুয়াল ইফেক্টস ব্যবসার সঙ্গেও যুক্ত।

ক্রীড়া ব্যবসাতেও রয়েছে শাহরুখের বড় উপস্থিতি। নাইট রাইডার্স স্পোর্টসের মাধ্যমে কলকাতা নাইট রাইডার্সসহ বিভিন্ন ক্রিকেট ফ্র্যাঞ্চাইজিতে তার সম্পৃক্ততা রয়েছে। ফলে অভিনয়ের পাশাপাশি বিনোদন ও ক্রীড়া ব্যবসাও তার সম্পদের অন্যতম প্রধান ভিত্তি।

-টিএস
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement