ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
চট্টগ্রামে ট্রাকচাপায় বাইক আরোহীর মৃত্যু, পালিয়ে গেল ঘাতক ট্রাক
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১১:৪২ পিএম
সংগৃহীত ছবি
X
Advertisement

সংগৃহীত ছবি

চট্টগ্রাম নগরীর এ কে খান মোড় এলাকায় ট্রাকচাপায় মোহাম্মদ আক্কাছ উদ্দিন (৪৫) নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।

রোববার (২৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় এ কে খান মোড়ের জামান হোটেলের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আক্কাছ উদ্দিন লোহাগাড়া উপজেলার বড়হাতিয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ভবানীপুর হাদুর পাড়া এলাকার গোলাম হোসেনের ছেলে। তিনি চট্টগ্রাম নগরে ব্যবসা করতেন।

স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যায় মোটরসাইকেলযোগে যাওয়ার সময় দ্রুতগতির একটি ট্রাক আক্কাছ উদ্দিনকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে পুলিশ ও স্থানীয়রা মরদেহ উদ্ধার করেন। তবে দুর্ঘটনার পর ট্রাকটি দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

বড়হাতিয়া ইউনিয়ন পরিষদের সদস্য মোহাম্মদ সোহেল বিষয়টি নিশ্চিত করে জানান, আক্কাছ উদ্দিন চট্টগ্রাম নগরে ব্যবসা করতেন। আইনি প্রক্রিয়া শেষে তার মরদেহ গ্রামের বাড়িতে নেওয়ার প্রস্তুতি চলছে।

এ ঘটনায় নিহতের পরিবার ও স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

-টিএস
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement